শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ঢাকা

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮০

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯ অক্টোবর ২০২৬, ১০:৪৭ এএম

শেয়ার করুন:

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮০
ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ফাইল ছবি

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮০ জন গ্রেফতার হয়েছেন। একই সময়ে ৫১টি মামলা হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) ঢাকা মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. আকতার হোসেনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়- গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগ ২১ জন, লালবাগ বিভাগ ৪১ জন, ওয়ারী বিভাগ ৭১ জন, মতিঝিল বিভাগ ৪৯ জন, তেজগাঁও বিভাগ ৯০ জন, মিরপুর বিভাগ ১২৪ জন, গুলশান বিভাগ ৩২ জন, উত্তরা বিভাগ ৫১ জন ও গোয়েন্দা বিভাগ একজনকে গ্রেফতার করেছে। 

অভিযানকালে ১ কেজি ১৬০ গ্রাম গাঁজা, ২২৩৭ পিস ইয়াবা, ২০ বোতল ফেনসিডিল, আটটি মোবাইল, একটি চাপাতি, একজন ভিকটিম ও নগদ ৩৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর