সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ঢাকা

ঢামেকের বাথরুমে পাওয়া ঝুলন্ত লাশের পরিচয় মিলেছে, ছিলেন বারডেমের নার্স

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ পিএম

শেয়ার করুন:

ঢামেকের বাথরুমে পাওয়া ঝুলন্ত লাশের পরিচয় মিলেছে, ছিলেন বারডেমের নার্স
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বাথরুম থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হওয়া ঝুলন্ত নারীর পরিচয় পাওয়া গেছে। তার নাম তন্ময় মন্ডল। তিনি রাজধানীর বারডেম হাসপাতালে সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত ছিলেন। প্রায় এক মাস আগে তিনি ওই হাসপাতালে যোগ দেন।

সোমবার (৫ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান।

তিনি জানান, প্রাথমিকভাবে ওই নারীর পরিচয়সহ ঘটনার বিষয়ে কিছু তথ্য পাওয়া গেছে। তবে ঘটনাটির বিস্তারিত জানতে তদন্ত চলছে।

ঘটনাটি হত্যাকাণ্ড কি না- এমন প্রশ্নের জবাবে ওসি মো. মনিরুজ্জামান বলেন, ‘ভেতরে অনেক রহস্য আছে। আমরা সেগুলো বের করার চেষ্টা করছি।’

পুলিশ জানায়, নিহত তন্ময় মন্ডল তার এক বান্ধবীর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে একটি মোবাইল সিম নিয়েছিলেন। ওই সিমের বিষয়টিও তদন্তের আওতায় নেওয়া হয়েছে।

এ ছাড়া ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য বিষয় ও সম্ভাব্য কারণ খতিয়ে দেখছে পুলিশ। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ঘটনাটি কীভাবে ঘটেছে, সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

এমএমআর/এসআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর