বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ঢাকা

নির্বাচনি অপতথ্য রোধে দায়িত্বপ্রাপ্তদের প্রশিক্ষণ দিতে চায় ইউনেস্কো

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১ অক্টোবর ২০২৬, ০৪:০৩ পিএম

শেয়ার করুন:

নির্বাচনি অপতথ্য রোধে দায়িত্বপ্রাপ্তদের প্রশিক্ষণ দিতে চায় ইউনেস্কো
ছবি: কৃত্রিম বুদ্ধিমত্তা

নির্বাচনি অপতথ্য, মিসইনফরমেশন, ডিজইনফরমেশন ও হেট স্পিচ নিয়ন্ত্রণে মিডিয়া কর্মী, পুলিশ এবং নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রশিক্ষণ দিতে চায় ইউনেস্কো।

বৃহস্পতিবার (১ অক্টোবর) নির্বাচন ভবনে সংস্থাটির সঙ্গে বৈঠক শেষে ইসি সচিব আখতার আহমেদ বিষয়টি  নিশ্চিত করেছেন।

আখতার আহমেদ বলেন, আপনারা জানেন যে আমাদের সঙ্গে ইউএনডিপির একটা ব্যালট প্রজেক্ট আছে। ব্যালট প্রজেক্টে কিছু প্রশিক্ষণের ব্যবস্থা আছে। সেই প্রশিক্ষণ কর্মসূচিতে বিভিন্ন বিষয় নিয়ে উনাদের কর্মপরিকল্পনা অনুযায়ী কীভাবে এগোবেন সেটা আমাদের সিইসি মহোদয়ের সঙ্গে আলোচনা করছিলেন। আমিও ওখানে উপস্থিত ছিলাম।

ইসি সচিব বলেন, প্রশিক্ষণ মূলত মিডিয়া কর্মী, পুলিশ বাহিনীর জন্য। আবার আমাদের নির্বাচন কমিশন সচিবালয় এবং মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জন্য কিছু প্রশিক্ষণের ব্যবস্থা করার বিষয়ে আলোচনা হয়েছে। মিসইনফরমেশন, ডিজইনফরমেশন, হেট স্পিচ ইত্যাদি নিয়ন্ত্রণ বা এই জিনিসগুলোকে কীভাবে আরও নিয়ন্ত্রণে আনা যায়, এ সম্পর্কে উনাদের একটা প্রস্তাবনা আমাদেরকে দেবেন।

আখতার আহমেদ বলেন, আজ মূলত প্রাথমিকভাবে কীভাবে উনারা কাজ করছেন, সেসব বিষয়ে আমাদের জানাতে এসেছিলেন। পরবর্তীতে উনারা আমাদের সঙ্গে আরও বিস্তারিত আলোচনা করে কনটেন্ট এবং পার্টিসিপেন্টদের তালিকাসমূহ তৈরি করবেন।

এমএইচএইচ/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর