বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পোস্টাল ব্যালটে নিবন্ধনের সময় কমল ৫ দিন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ পিএম

শেয়ার করুন:

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পোস্টাল ব্যালটে নিবন্ধনের সময় কমল ৫ দিন
নির্বাচন কমিশন। ফাইল ছবি

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ভোটের কাজে নিয়োজিত ব্যক্তি কিংবা সরকারি কর্মকর্তা-কর্মচারী যারা ভোট দিতে ইচ্ছুক, তাদের নিবন্ধনের সময় ৫ দিন কমিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (৩০ সেপ্টেম্বর) ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো.আশাদুক হক স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি থেকে এ তথ্য জানা যায়।

চিঠিতে বলা হয়েছে, দেশের অভ্যন্তরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠাকুরগাঁও-১ আসনের পোস্টাল ভোটিংয়ের নিবন্ধন কার্যক্রম ২৭ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর এর পরিবর্তে ৩ অক্টোবর পর্যন্ত উন্মুক্ত থাকবে। 

উক্ত নির্বাচনে ভোটদানে ইচ্ছুক সরকারি কর্মকর্তা-কর্মচারী ও নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে ৩ অক্টোবরের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

জানা যায়, গত ১২ সেপ্টেম্বর থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে ভোট দিতে ইচ্ছুক ২৯ জন বিদেশে বসবাসরত বাংলাদেশি আবেদেন করেন। গত ২৭ সেপ্টেম্বর থেকে নিবন্ধন শুরু হয়ে এখন পর্যন্ত ভোট দিতে দেশের ভেতর থেকে আবেদন এসেছে ১২৩টি।

এমএইচএইচ/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর