রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ঠাকুরগাঁও-১ আসনে নির্বাচনি পরিবেশ ভালো আছে: সিইসি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৪ পিএম

শেয়ার করুন:

ঠাকুরগাঁও-১ আসনে নির্বাচনি পরিবেশ ভালো আছে: সিইসি
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন / ফাইল ছবি

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ঠাকুরগাঁও-১ উপনির্বাচন আয়োজনের জন্য নির্বাচনি পরিবেশ যথেষ্ট ভালো আছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে।

রোববার (২৭ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের জন্য নির্বাচন ভবনে অবস্থিত আইনশৃঙ্খলা মনিটরিং সেল পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। 

সিইসি বলেন, ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোট সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে। সেই সঙ্গে সংসদ নির্বাচনে যেভাবে মনিটরিং সেল কাজ করেছে, ঠিক একইভাবে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে কাজ করবে।

নির্বাচন কমিশন ভালো নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনি মাঠের পরিবেশ ভালো আছে। 

তফসিল অনুযায়ী, আজ মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। বাছাইয়ের তারিখ ২৯ সেপ্টেম্বর। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর। আপিল নিষ্পত্তি ৬ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহার ৭ অক্টোবর, প্রতীক বরাদ্দ ৮ অক্টোবর। আর ভোটগ্রহণ ২৯ অক্টোবর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। 

এমএইচএইচ/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর