রাসূলকে (সা.) অবমাননার অভিযোগে আনিক ও জুনায়েদ নামে দুই ব্যক্তির ফাঁসির দাবিতে রাজধানীতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে অংশ নেওয়া ব্যক্তিরা রাসূলকে (সা.) অবমাননার অভিযোগে অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এ সময় তাদের হাতে বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড দেখা যায়।

মানববন্ধনের ব্যানারে ধর্মীয় অনুভূতিতে আঘাতকারীদের দ্রুত গ্রেফতার, সর্বোচ্চ শাস্তির বিধান রেখে আইন প্রণয়ন এবং তা জাতীয় সংসদে পাসের দাবি জানানো হয়। পাশাপাশি সাইবার মাধ্যমে ধর্মীয় অবমাননা প্রতিরোধে বিশেষ ব্যবস্থা ও সংশ্লিষ্ট আইন কঠোর করার দাবিও তুলে ধরা হয়।
কর্মসূচিতে অংশ নেওয়া ব্যক্তিদের হাতে ‘ফাঁসি চাই’, ‘রাসুল (সা.)-এর অবমাননাকারীদের সর্বোচ্চ শাস্তি চাই’সহ বিভিন্ন লেখা সংবলিত প্ল্যাকার্ড ছিল। কয়েকটি ব্যানারে ধর্মীয় অবমাননা প্রতিরোধে আইন ও নীতিমালা প্রণয়নের দাবিও জানানো হয়।
ব্যানারে কর্মসূচির আয়োজক হিসেবে ইমান আকিদা সংরক্ষণ কমিটি, কেরানীগঞ্জ এবং বিভিন্ন মাদরাসাভিত্তিক সংগঠনের নাম উল্লেখ করা হয়েছে। কর্মসূচিতে বক্তারা ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগের বিষয়ে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এম/এএইচ



