রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

হার্টের রিং নিয়ে কারসাজি, হৃদরোগ হাসপাতালে দুদকের অভিযান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ পিএম

শেয়ার করুন:

হার্টের রিং নিয়ে কারসাজি, হৃদরোগ হাসপাতালে দুদকের অভিযান
‎জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযান

ঔষধ প্রশাসন অধিদফতরের নির্ধারিত নতুন মূল্য কার্যকর না করে বাড়তি দামে বিক্রি ও অতিরিক্ত টাকা আদায়সহ নানা অনিময়ের অভিযোগে ‎জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট ইউনিট।

‎অভিযানে পাওয়া তথ্য ও সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনা করে পূর্ণাঙ্গ প্রতিবেদন কমিশনে দাখিল করা হবে বলে জানিয়েছে দুদক।

রোববার (২০ সেপ্টেম্বর) দুদকের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক তানজীর আহমেদ এ তথ্য জানান।

‎জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযান
‎জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযান

‎দুদক জানায়, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে করোনারি স্টেন্ট বিক্রি এবং সেবা প্রদানে রোগীদের হয়রানিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদক প্রধান কার্যালয় থেকে এ অভিযান পরিচালনা করা হয়।

‎এছাড়াও, হাসপাতালে ভর্তি হার্টের রিং পরানো রোগীদের কাছ থেকে সেবা প্রদানের ক্ষেত্রে কোনো অনিয়ম বা হয়রানি করা হয়েছে কি না, সে বিষয়েও তথ্য সংগ্রহ করে দুদকের টিম।

‎একেএস/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর