বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচন: ঋণখেলাপিদের তথ্য চাইল ইসি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ পিএম

শেয়ার করুন:

ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচন: ঋণখেলাপিদের তথ্য চাইল ইসি

আসন্ন ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনকে সামনে রেখে ঋণখেলাপিদের তথ্য চেয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি থেকে এসব তথ্য জানা যায়। ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবকে এ চিঠি পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদের ৩ ঠাকুরগাঁও-১ নির্বাচনি এলাকার শূন্য আসনের নির্বাচন আগামী ২৯ অক্টোবর  অনুষ্ঠিত হবে। গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ১২ অনুচ্ছেদের বিধান অনুসারে ঋণখেলাপি ব্যক্তিগণ জাতীয় সংসদের সদস্য হওয়ার যোগ্য নন। উল্লিখিত নির্বাচনে মনোনয়নপত্র দাখিলকারী ঋণখেলাপি ব্যক্তিগণ মনোনয়নপত্র দাখিল করলে যাতে তাদের প্রার্থী হিসেবে অযোগ্য ঘোষণা করা যায়, সেজন্য আইনে নির্ধারিত সকল ব্যাংক হতে ঋণখেলাপি সংক্রান্ত তথ্য সরবরাহ করা আবশ্যক। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৭ সেপ্টেম্বর বিকেল ৪টার পর মনোনয়নপত্র দাখিলকারীদের নাম, পিতা/মাতা/স্বামীর নাম ও প্রয়োজনীয় অন্যান্য তথ্য বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক স্ব-উদ্যোগে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের নিকট হতে সংগ্রহ করা এবং সেই আলোকে বিভিন্ন ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারকে মনোনয়নপত্র দাখিলকারীদের ঋণখেলাপি সংক্রান্ত তথ্য সরবরাহ করার জন্য নির্দেশনা দেওয়া প্রয়োজন।

এতে আরও বলা হয়েছে,  উল্লিখিত নির্বাচন উপলক্ষে ঋণখেলাপি সংক্রান্ত তথ্য মনোনয়নপত্র বাছাইয়ের দিন কিংবা তার পূর্বে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারকে প্রদান এবং প্রয়োজনীয় ক্ষেত্রে ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাগণকে মনোনয়নপত্র বাছাইয়ের সময় রিটার্নিং অফিসারের দফতরে উপস্থিত থাকার নির্দেশনা প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

তফসিল অনুযায়ী, ২৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিল, বাছাইয়ের তারিখ ২৯ সেপ্টেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর। ৬ অক্টোবর আপিল নিষ্পত্তি, ৭ অক্টোবর প্রার্থীতা প্রত্যাহার এবং ৮ অক্টোবর প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

এমএইচএইচ/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর