বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দিল ইসি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ পিএম

শেয়ার করুন:

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দিল ইসি
নির্বাচন কমিশন (ইসি)

আসন্ন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তাকে রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এ-সংক্রান্ত প্রজ্ঞাপন থেকে বিষয়টি জানা যায়।

প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ৭-এর দফা (১) ও (২) অনুসারে ত্রয়োদশ জাতীয় সংসদের ৩ নম্বর ঠাকুরগাঁও-১ শূন্য আসনের নির্বাচন অনুষ্ঠান পরিচালনার জন্য রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগ করা হলো।

রিটার্নিং কর্মকর্তা হলেন ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তা। সহকারী রিটার্নিং কর্মকর্তারা হলেন ঠাকুরগাঁও জেলার অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা, রুহিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা এবং ভূল্লী উপজেলা নির্বাচন কর্মকর্তা।

ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৭ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ২৯ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৭ অক্টোবর। প্রতীক বরাদ্দ হবে ৮ অক্টোবর এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৯ অক্টোবর।

এমএইচএইচ/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর