বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ঠাকুরগাঁও-১ ভোট পর্যবেক্ষণে আবেদনের সময় ১০ দিন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ পিএম

শেয়ার করুন:

ঠাকুরগাঁও-১ ভোট পর্যবেক্ষণে আবেদনের সময় ১০ দিন
নির্বাচন কমিশনে (ইসি)

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন পর্যবেক্ষণে আগ্রহী পর্যবেক্ষক সংস্থাগুলোকে আগামী ১০ দিনের মধ্যে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করতে হবে। নীতিমালা অনুযায়ী, কোন এলাকা বা এলাকাসমূহে নির্বাচন পর্যবেক্ষণ করতে ইচ্ছুক তা উল্লেখ করে ইসি সচিব বরাবর লিখিত আবেদন করতে হবে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ইসির জনসংযোগ শাখার কর্মকর্তারা বিষয়টি জানিয়েছে।

জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক জানান, নীতিমালা অনুযায়ী পর্যবেক্ষক সংস্থা নির্বাচনের সময়সূচি জারি হওয়ার ১০(দশ) দিনের মধ্যে কোন এলাকা বা এলাকাসমূহে কেন্দ্রীয় বা স্থানীয়ভাবে নির্বাচন পর্যবেক্ষণ করতে ইচ্ছুক তা উল্লেখপূর্বক নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব বরাবর লিখিতভাবে আবেদন করতে হবে। এক্ষেত্রে আবেদনের সঙ্গে এলাকাভিত্তিক পর্যবেক্ষকদের তালিকা প্রদান করতে হবে।

এর আগে ইসি সচিব আখতার আহমেদ আগামী ২৯ অক্টোবর ভোটের তারিখ রেখে ঠাকুরগাঁও-১ আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

তফসিল অনুযায়ী, ২৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিল, বাছাইয়ের তারিখ ২৯ সেপ্টেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর। আপিল নিষ্পত্তি ৬ অক্টোবর। প্রার্থীতা প্রত্যাহার ৭ অক্টোবর। প্রতীক বরাদ্দ ৮ অক্টোবর।

তফসিল ঘোষণার সময় ইসি সচিব বলেন, এ নির্বাচনে আউট অব কান্ট্রি ভোটিং থাকছে এবারও। গত নির্বাচনে বিদেশ থেকে ঠাকুরগাঁও ১ আসন থেকে নিবন্ধিত হয়েছিলেন ৩৮৬ জন, ৩৩টি দেশ থেকে। তার মধ্যে সবচেয়ে বেশি নিবন্ধিত হয়েছিলেন সৌদি আরব থেকে। ইন কান্ট্রি পোস্টাল ভোটিংয়ে নিবন্ধনের সংখ্যা ছিল ৪ হাজার ৪৫, তার মধ্যে সরকারি চাকরিজীবী ছিল ২ হাজার ৭৩৫।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসনটিতে ভোটার ছিলেন ৫ লাখ ৭ হাজার ২০৩ জন। এবার ভোটার সংখ্যা ৫ লাখ ১৫ হাজার ৫২৫ জন। ভোটারের সংখ্যা বেড়েছে ৮ হাজার ৩২২ জন। নির্বাচনে ভোটগ্রহণ সকাল ৮টা থেকে টানা বিকেল ৮টা পর্যন্ত। ভোটকেন্দ্র ১৮৫টি, ভোটকক্ষ ৯৮৯টি।

এমএইচএইচ/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর