বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০ পিএম

শেয়ার করুন:

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৯ অক্টোবর আসনটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) কমিশনের অনুমোদিত তফসিল ঘোষণা করে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।

তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৭ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ২৯ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৭ অক্টোবর। প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ হবে ৮ অক্টোবর। আর ২৯ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

২২ আগস্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। এতে বলা হয়- সংবিধানের ৫০ (৪) অনুচ্ছেদ অনুযায়ী, গত ২১ আগস্ট মির্জা ফখরুলের রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের দিন থেকে আসনটি শূন্য হয়েছে।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও-১ আসনে নির্বাচিত হয়েছিলেন। গত ২০ আগস্ট সংসদ সদস্যদের ভোটে তিনি দেশের ২৩ তম রাষ্ট্রপতি নির্বাচিত হন।

এমএইচএইচ/এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর