রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে সহজে চিকিৎসা ও পরীক্ষা করিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে রোগীর কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগে আব্দুল মান্নান (৩৫) নামে এক দালালকে আটক করেছে আনসার সদস্যরা।
পরে তাকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শেরে-বাংলা-নগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে তাকে আটক করা হয়।
আটক আব্দুল মান্নান কুমিল্লার মুরাদনগর উপজেলার কড়িবাড়ী গ্রামের মো. মনু মিয়ার ছেলে।
বর্তমানে তিনি ঢাকার মোহাম্মদপুরের হুমায়ুন রোড এলাকায় বসবাস করেন।
আনসার সদস্যরা জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ভুক্তভোগীদের সহজে চিকিৎসাসেবা ও বিভিন্ন পরীক্ষা করিয়ে দেওয়ার কথা বলে হাসপাতালের বাইরে বেসরকারি ক্লিনিকে নিয়ে গিয়ে ৫ হাজার টাকা হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেন।
পরে কর্তৃপক্ষের নির্দেশে আটক আব্দুল মান্নানকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শেরে-বাংলা-নগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এমআইকে/এএম




