শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ঢাকা

সংসদের সামনে ছিনতাইকারীর টান, রিকশা থেকে পড়ে প্রাণ গেল শিক্ষিকার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৬, ১২:৫৩ পিএম

শেয়ার করুন:

সংসদের সামনে ছিনতাইকারীর টান, রিকশা থেকে পড়ে প্রাণ গেল শিক্ষিকার
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে মানিক মিয়া অ্যাভিনিউ

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীদের আঘাতে এক শিক্ষিকা নিহত হয়েছেন। নিহত শিক্ষিকা বগুড়ার একটি প্রাইমারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

‎শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৬টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ ঘটনা ঘটে।

‎নিহত শিক্ষিকা হলেন— মোসা. রনজিনা পারভীন। তিনি বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

‎জানা গেছে, রাতে বগুড়া থেকে রাজধানীর ফার্মগেট এলাকায় ইসলামিয়া চক্ষু হাসাপাতালে ডাক্তার দেখাতে ভোরে গাবতলী বাস টার্মিনালে নামেন তিনি। এরপর রিকশায় করে ইসলামিয়া চক্ষু হাসপাতালে যাওয়ার পথে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আসা মাত্রই পেছন থেকে একটি মোটরসাইকেল এসে তার ব্যাগ ধরে টান দেয়। এ সময় তিনি নিচে পড়ে গেলে মাথা ফেটে যায়। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

উত্তরায় অস্ত্র ঠেকিয়ে ব্যবসায়ীর ২ লাখ টাকা ছিনতাই
ছিনতাইকারীকে বমি করিয়ে স্বর্ণের দুল উদ্ধার
ছিনতাইয়ের অভিযোগ তুলে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ২

তবে, এই ঘটনায় পরিবারের সদস্যরা কথা বলতে রাজি হয়নি। পরিবারের সদস্যরা বলছেন, বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ হোক আমরা চাই না।

‎এ বিষয়ে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, এ ঘটনায় আমরা মোটরসাইকেল ও জড়িতদের শনাক্তে কাজ করছি। আশা করছি খুব শীঘ্রই তাদের শনাক্ত করে গ্রেফতার করতে পারব।

‎একেএস/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর