শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ঢাকা

ছিনতাইয়ের অভিযোগ তুলে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ২

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৬, ১২:৪০ পিএম

শেয়ার করুন:

ছিনতাইয়ের অভিযোগ তুলে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ২
প্রতীকী ছবি

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় আলামিন নামে এক যুবককে ছিনতাইয়ের অভিযোগ তুলে পিটুনি দিয়ে হত্যার ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।শুক্রবার (২৮ আগস্ট) রাতে তাদেরকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। 

শনিবার (২৯ আগস্ট) বেলা সাড়ে ১১টায় বিষয়টি নিশ্চিত করেছে ওয়ারী থানার এসআই রিয়াজ রহমান। 

গ্রেফতারকৃতরা হলেন- শাকিল ও সাহিদ। 

জানা গেছে, সোমবার বিকেলে যাত্রাবাড়ী এলাকা থেকে আহত অবস্থায় এক যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে পরে চিকিৎসাধীন অবস্থায় তাকে মৃত ঘোষণা করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, ফ্লাইওভারের পিলারের নিচে এক যুবককে রশিতে কোমর ও হাত বেধে একজন সবুজ পাইপ দিয়ে বেধড়ক পেটাচ্ছে। আর আশেপাশে থাকা লোকজন তা দেখছে। কিন্তু কেউ প্রতিবাদ করছে না। 

পুলিশের কাছে দেওয়া দুই আসামি দাবি করেছে, আল আমিন ছিনতাই করেছিল। সে কারণে তারা তাকে পিটিয়েছিল। কিন্তু তাদের এমন ভাষ্য যাচাই করছে পুলিশ। 

সেদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওই যুবককে নিয়ে আসা অটো চালক ইসরাফিল জানিয়েছিলেন, যাত্রাবাড়ী বাসস্টেশন এলাকায় এক নারীর কানের দুল ছিনিয়ে নেওয়ার সময় সেই যুবক হাতেনাতে ধরা পড়েছিলেন। পরে ওই নারী তাকে চড়-থাপ্পড় দিয়ে চলে যান। এরপর উপস্থিত লোকজন তাকে পিটুনি দেন। পরে সেখানকার লোকজন অটোরিকশায় তুলে দিয়ে তাকে হাসপাতালে নিয়ে যেতে বলেন। এরপর এক নিরাপত্তাকর্মীকে সঙ্গে নিয়ে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। সেখানে কিছুক্ষণ চিকিৎসাধীন থাকার পর বিকেল ৪টা ১০ মিনিটে আলামিনের মৃত্যু হয়।

এসআই রিয়াজ রহমান ঢাকা মেইলকে বলেন, ‘আলামিন হত্যাকাণ্ডে দুজনকে গ্রেফতার করা হয়েছে। আলামিন বিরুদ্ধে ছিনতাই করেছে এমন অভিযোগ তুলে তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তার পরিবার মামলা করেছে। মামলায় চারজনকে আসামি করেছেন তারা। বাকিরা অজ্ঞাত। বাকিদেরও গ্রেফতারে চেষ্টা চলছে।’

এমআইকে/এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর