বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ঢাকা

অনলাইনে অস্ত্র বিক্রির বিজ্ঞাপন দিয়ে প্রতারণা, গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৬, ০৭:৪৬ পিএম

শেয়ার করুন:

অনলাইনে অস্ত্র বিক্রির বিজ্ঞাপন দিয়ে প্রতারণা, গ্রেফতার ২
অনলাইনে অস্ত্র বিক্রির প্রতারক চক্রের সদস্য মো. আকাশ শেখ ও রুমান শেখ।

‎অনলাইনে অস্ত্র বিক্রির বিজ্ঞাপন দিয়ে ক্রেতার কাছ থেকে অগ্রিম টাকা নিয়ে যোগাযোগ বন্ধ করে দেওয়া প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগ। এ ঘটনায় রমনা মডেল থানায় সাইবার নিরাপত্তা আইনে করা মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী এসব তথ্য জানান।

‎গ্রেফতারকৃতরা হলেন- মো. আকাশ শেখ ও রুমান শেখ। তাদেরকে নড়াইলের ধোন্দা ও রঘুনাথপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়।

‎সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃতরা সামাজিক যোগাযোগমাধ্যমে অস্ত্র বিক্রির বিজ্ঞাপন ও ভিডিও প্রচার করে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতো।  তারা ক্রেতার কাছ থেকে অগ্রিম টাকা পাওয়ার পরই ক্রেতার নম্বর ব্লক করে দিয়ে প্রতারণা করতো।

‎সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৩ আগস্ট সাইবার অপরাধ পর্যবেক্ষণকালে ‘সোনালি পিস্তল হাউজ বেনাপোল’ নামের একটি ফেসবুক পেজে অস্ত্র বিক্রির বিজ্ঞাপন দেখতে পায় ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের একটি টিম। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় পেজটির অ্যাডমিনদের অবস্থান শনাক্ত করা হয়।

পরে সোমবার (২৪ আগস্ট) দিবাগত রাতে নড়াইল জেলার সদর থানাধীন ধোন্দা ও রঘুনাথপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে প্রতারণার কাজে ব্যবহৃত চারটি মোবাইল ফোন জব্দ করা হয়।

আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও, এই চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

‎একেএস/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর