বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ঢাকা

আন্তর্জাতিক অনলাইন জুয়া সাইটের অ্যাডমিন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৬, ০৬:৪৯ পিএম

শেয়ার করুন:

আন্তর্জাতিক অনলাইন জুয়া সাইটের অ্যাডমিন গ্রেফতার
গ্রেফতারকৃত অহিদুর রহমান

আন্তর্জাতিক সংঘবদ্ধ একাধিক অনলাইন জুয়া সাইটের অ্যাডমিনকে গ্রেফতার করেছে র‍্যাব-৩। এসময় তার কাছ থেকে মোবাইল ব্যাংকিং বিকাশ, নগদ অ্যাপসে থাকা বিপুল পরিমান টাকা ও সিম কার্ড জব্দ করা হয়।

‎মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে রাজধানীর রাজারবাগ আউটার সার্কুলার রোড এলাকায় অভিযান চালিয়ে মো. অহিদুর রহমান নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

‎বুধবার (২৬ আগস্ট) র‍্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. মেহেদী ইমরান সিদ্দিকী সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজধানীর শাহজাহানপুর থানাধীন ঢাকা ব্যাংক লিমিটেড, ২০ আউটার সার্কুলার রোড রাজারবাগ রাস্তার উপর থেকে অভিযান চালিয়ে আন্তর্জাতিক সংঘবদ্ধ একাধিক অনলাইন জুয়া সাইটের অ্যাডমিন অহিদুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের সময় তার কাছ থেকে দুটি স্মার্টফোন (জুয়া পরিচালনার কাজে ব্যবহৃত), বিকাশ অ্যাপে ৮১ হাজার ২১৪ টাকা, নগদ অ্যাপে ৫০ হাজার ৪১ টাকা ও পার্সোনাল সিমকার্ড দুটি, নগদ ৫৫ হাজার ৫০০টাকা এবং একটি ইয়ামাহা এফজেড ভার্সন-৩ মোটরসাইকেল উদ্ধার করা হয়।

‎সংবাদ বিজ্ঞপ্তিতে মেহেদী ইমরান জানান, অহিদুর রহমান আন্তর্জাতিক সংঘবদ্ধ একাধিক জুয়া সাইটের অ্যাডমিন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও হোয়াটসঅ্যাপ ব্যবহার করে ফেইক একাউন্টের মাধ্যমে দীর্ঘদিন ধরে বাংলাদেশে নিষিদ্ধ আন্তর্জাতিক জুয়ার বেটিং সাইট ব্যবহার করে সাধারণ মানুষকে প্রলোভন দেখিয়ে আসছিল বলে সে স্বীকার করেছে। তার মোবাইলের হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারের চ্যাট হিস্টোরি পর্যালোচনা করে আসামির সঙ্গে দেশ-বিদেশের অন্যান্য ব্যক্তির সঙ্গে জুয়া/বেটিং সাইটের প্রচার ও অবৈধ লেনদেনের প্রমাণ পাওয়া যায় এবং আসামি এই জুয়া/বেটিং চক্রের একজন সুপার এজেন্ট বলে জানা যায়। 

তারা এক বা একাধিক ব্যক্তি এজেন্ট ইউজার সুপার অ্যাডমিনরা মিলে মোবাইল এবং বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার করে দীর্ঘদিন যাবৎ অনলাইন জুয়া (বেটিং) তাদের নিয়োগকৃত এজেন্টদের মাধ্যমে পরিচালনা করে আসছে। গ্রেফতার আসামি ও তার সহযোগীরা টাকার বিনিময়ে গ্রাহকদের নিকট অনলাইনে বেটিং খেলার জন্য বেটিং সাইটের নিজস্ব কারেন্সি বিক্রয় করে থাকে।

‎সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি আরও জানান, আসামির ব্যবহৃত মুঠোফোন SAMSUNG এর Chrome browser history পর্যালোচনা করে দেখা যায়

ag.aagun.site, ag.agunt97.net, www.nayaludus.win, ag.luckybuzz.site, tkbaazi.site, ag.aagun.site, ag.admhor247.win,ag.nayaludus.win, bajiex.win, aagun.site,fsa.velkigames365.cc

‎https://www.facebook.com/abid.khan.488661 নামক সাইটের কোনটির অ্যাডমিন আবার কোনটির এজেন্ট হিসাবে কাজ করে। জিজ্ঞাসাবাদে আরও জানা যায় অনলাইন বেটিং খেলার জন্য গ্রাহক সংগ্রহের নিমিত্তে তার দুটি ফেইক ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে যার নাম https://www.facebook.com/abid.khan.488661 https://www.facebook.com/ahidur.rahman.576592

‎গ্রেফতারকৃত আসামিসহ এ চক্রের সঙ্গে অজ্ঞাতনামা ১০/১২ জন সদস্য সম্পৃক্ত রয়েছে। আসামিরা জুয়ার অর্থ দিয়ে দেশের বিভিন্ন স্থানে জমি, গাড়িসহ অবৈধ সম্পদ অর্জন করেছে। আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

‎একেএস/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর