রাজধানীর মোহাম্মদপুর এলাকার শীর্ষ ছিনতাইকারী শান্তকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ।
তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় ডাকাতি, ছিনতাই ও মাদকসহ চারটি মামলা রয়েছে।
বুধবার (২৬ আগস্ট) দুপুরের মোহাম্মদপুর চাঁদ উদ্যান লাউতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
থানা সূত্রে জানা যায়, গ্রেফতার হওয়া কিশোর গ্যাং লিডার শান্ত মোহাম্মদপুর চাঁদ উদ্যান লাউতলা এলাকার শীর্ষ ছিনতাইকারী।
আরও পড়ুন:
প্রতারণা মামলায় বিদিশা এরশাদ গ্রেফতার
এ বিষয়ে তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা জানান, ‘শান্তকে অভিযান চালিয়ে গ্রেফতার করেছি। তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় চারটি ছিনতাই, চাঁদাবাজি ও মাদক মামলা রয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমরা তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা শেষে তাকে আদালতে সোপর্দ করেছি।’
একেএস/এএম




