সারাবছর ভোটার তালিকা থেকে মৃত ভোটারদের বাদ দেওয়ার কার্যক্রমের অংশ হিসেবে প্রথম ধাপে ভোটার তালিকা হালনাগাদের মতো বাড়ি বাড়ি গিয়ে মৃত ভোটারের তথ্য সংগ্রহ করবে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (১৬ জুন) ইসি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সারাবছর মৃত ভোটার কর্তন কার্যক্রম শুরু হলে প্রথম ধাপে বাড়ি বাড়ি গিয়ে মৃত ভোটারের তথ্য সংগ্রহ করা হবে। এরপর চৌকিদার-দফাদার, ধর্মীয় গুরুসহ সংশ্লিষ্ট আরও অনেকের কাছ থেকে মৃত ভোটারের তথ্য সংগ্রহ করা হবে। এতে সারাবছর মৃত ভোটার কর্তন কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তিন দফায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম পরিচালনা করে ইসি। এসব কার্যক্রমে মোট ২১ লাখ মৃত ভোটার কর্তন করেছে নির্বাচন কমিশন। সর্বশেষ হালনাগাদ অনুযায়ী, দেশে ভোটার সংখ্যা ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন।
এমএইচএইচ/ক.ম




