মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ঢাকা

ভোটার হতে এসে রোহিঙ্গা আটক

জেলা প্রতিনিধি, ঝালকাঠি
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩৪ পিএম

শেয়ার করুন:

ভোটার হতে এসে রোহিঙ্গা আটক

ঝালকাঠির নলছিটি উপজেলায় ভোটার তালিকায় নাম উঠাতে গিয়ে নুরুল ইসলাম (২৩) নামে এক রোহিঙ্গা আটক হয়েছেন। 

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার নির্বাচন অফিস থেকে তাকে আটক করা হয়।


বিজ্ঞাপন


বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা এইচ এম গোলাম মোস্তফা জানান, বিকেলে ওই যুবক উপজেলা নির্বাচন অফিসে এসে কিছু কাগজপত্র দিয়ে তাকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার অনুরোধ জানায়। এক পর্যায়ে তার সঙ্গে কথা বলে ধারণা করা হয় তিনি রোহিঙ্গা। পরে জিজ্ঞেসবাদে তিনি নিজেই স্বীকার করেছেন। পরে নলছিটি থানা পুলিশকে খবর দিলে তাকে থানায় নিয়ে যায়।

আটক রোহিঙ্গা যুবক নুরুল ইসলাম জানান, রমজান মাসে তিনি উখিয়া ক্যাম্প থেকে বের হন। পরে সাইফুল ইসলাম তোতা নামে একজনের মাধ্যমে নলছিটি উপজেলা নির্বাচন অফিসে এসে ভোটার হতে আসেন। 

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

প্রতিনিধি/এইচই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর