মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ঢাকা

রাজধানীর মৌচাকে বিএনপি নেতাকে ছুরিকাঘাতে হত্যা

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮ জুন ২০২৬, ১০:৫৯ পিএম

শেয়ার করুন:

রাজধানীর মৌচাকে বিএনপি নেতাকে ছুরিকাঘাতে হত্যা
বিল্লাল হোসেন তালুকদার

রাজধানীর মৌচাকে বিল্লাল হোসেন তালুকদার (৫৭) নামে এক বিএনপি নেতাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

সোমবার (৮ জুন) রাত ১০টায় বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির রমনা জোনের এডিসি তাহসান কবির।


বিজ্ঞাপন


তিনি জানান, সোমবার রাতে সালিশের মধ্যে মারামারিতে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিক তথ্যে পুলিশ জানতে পেরেছে। এখনো এ ঘটনায় কোনো মামলা হয়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে তারা বেল্লালের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

এদিকে স্থানীয় সূত্র জানিয়েছে, নিহত বিল্লাল হোসেন রমনা থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক ছিলেন। তিনি আজ রাতে একটি সালিশি বৈঠকে অংশ নিতে মৌচাকে যান। সেখানে সালিশ চলাকালে দুই গ্রুপের বাগবিতণ্ডার জেরে তাকে ছুরিকাঘাত করা হয়।


এমআইকে/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর