মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ঢাকা

বিএনপি নেতা হত্যা: যুবদল নেতা বহিষ্কার, রমনার কমিটি বিলুপ্ত

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮ জুন ২০২৬, ১১:২০ পিএম

শেয়ার করুন:

বিএনপি নেতা হত্যা: যুবদল নেতা বহিষ্কার, রমনার কমিটি বিলুপ্ত

রাজধানীর মৌচাকে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের রমনা থানার সাবেক আহ্বায়ক বিল্লাল হোসেন তালুকদারকে (৫৭) সালিশের ভিড়ে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে রমনা থানা যুবদলের আহ্বায়ক দিদারুল ইসলাম বাবুকে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে রমনা থানার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

সোমবার (৮ জুন) রাত ৮টার দিকে মৌচাক আনারকলি মার্কেটের সামনে এই ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহত বিল্লালের ভাগ্নে মো. মোবারক হোসেন আকাশ জানান, সোমবার সন্ধ্যায় আনারকলি মার্কেটের সামনে কয়েকজন যুবক তাকে প্রথমে মারধর করে। পরে তিনি ঘটনাটি তার মামা বিল্লাল হোসেন তালুকদারকে জানালে বিল্লাল সেখানে আসেন।

রাত ৮টার দিকে আনারকলি মার্কেটের সামনে ওই মারামারির ঘটনাটি মীমাংসার জন্য একটি সালিশি বৈঠক বসে। বৈঠক চলাকালীন যুবদলের রমনা থানার বর্তমান আহ্বায়ক দিদারুল ইসলাম বাবু ও সেক্রেটারি লুৎফরের সঙ্গে বিল্লালের তীব্র তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে বাবুর নেতৃত্বে তার অনুসারীরা বিল্লালের বুকে ছুরিকাঘাত করে। ছুরির আঘাতে বিল্লাল তাৎক্ষণিক মাটিতে লুটিয়ে পড়েন।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে, রাত সোয়া ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত বিল্লাল হোসেন মালিবাগ বাগানবাড়ি এলাকার বাসিন্দা এবং পেশায় বালু-সিমেন্টের ব্যবসায়ী ছিলেন।

এদিকে হত্যাকাণ্ডের ঘটনার পর পরই এক জরুরি সিদ্ধান্তে যুবদলের কেন্দ্রীয় কমিটি সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছে। হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার অভিযোগে যুবদলের রমনা থানার বর্তমান আহ্বায়ক দিদারুল ইসলাম বাবুকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

বিইউ/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর