সোমবার, ১ জুন, ২০২৬, ঢাকা

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশ-ডিএনসির যৌথ অভিযান চলছে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১ জুন ২০২৬, ০৫:৫৬ পিএম

শেয়ার করুন:

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশ-ডিএনসির যৌথ অভিযান শুরু
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের মাদক ব্যবসায়ীদের গ্রেফতারে অভিযান চলছে। ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করতে ‍র‍্যাব পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর যৌথ অভিযান পরিচালনা করছে। মাদক খুঁজে বের করতে ঢাকা মহানগর পুলিশের কে-৯ ডগ স্কোয়াড নিয়ে তল্লাশি চালানো হচ্ছে।

‎সোমবার (১ জুন) বিকেল পাঁচটায় জেনেভা ক্যাম্পের বিভিন্ন সেক্টর দিয়ে এই যৌথ অভিযান শুরু হয়।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে জেনেভা ক্যাম্পে র‍্যাব পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সমন্বয়ে একটি যৌথ অভিযান শুরু হয়েছে। আমাদের অভিযান চলমান রয়েছে।


বিজ্ঞাপন


অভিযানে র‍্যাব পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। আমরা এ এলাকায় মাদক নির্মূলে কাজ করছি। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

‎একেএস/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর