রাজধানীর পঙ্গু হাসপাতালে অস্ত্র ঠেকিয়ে একজন চিকিৎসককে হুমকির ঘটনায় পিচ্চি রাকিব নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি আগারগাঁও এলাকার সন্ত্রাসী গ্রুপের সদস্য৷
রোববার (৩১ মে) রাজধানীর শেরে বাংলা নগর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের ডিসি ইবনে মিজান।
তিনি জানান, আগারগাঁও এলাকায় অস্ত্রের মহড়া ও তাণ্ডব চালানো ও বস্তিতে হামলাসহ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পিচ্চি রাকিবকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ বলছে, সম্প্রতি পঙ্গু হাসপাতালে অস্ত্র ঠেকিয়ে এক চিকিৎসকে হুমকির ঘটনায় রাকিবের নাম এসেছে। এছাড়া তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন এলাকায় ভয়ভীতি প্রদর্শন, হামলাসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
পুলিশ আরও বলছে, গতকাল (শনিবার) রাতে শেরে বাংলা নগর থানা এলাকার শহীদের টেক বস্তিতে হামলা করে রাকিব গ্যাং। এসময় তারা অস্ত্রের মহড়া দেয়। এতে নেতৃত্ব দেয় পিচ্চি রাকিব।
বিজ্ঞাপন
পরে এ ঘটনায় শেরে বাংলা নগর থানায় মামলা হলে আজ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এমআইকে/এএইচ



