শনিবার, ৩০ মে, ২০২৬, ঢাকা

হজ শেষ, শুরু হয়েছে বাংলাদেশি হাজিদের ফিরতি ফ্লাইট

ঢাকা মেইল ডেস্ক
প্রকাশিত: ৩০ মে ২০২৬, ০৩:১৩ এএম

শেয়ার করুন:

হজ শেষ, আজ রাতেই বাংলাদেশি হাজিদের ফিরতি ফ্লাইট শুরু
প্রতীকী ছবি: এআই

তিন জামারাতে কঙ্কর নিক্ষেপের মধ্য দিয়ে পবিত্র হজের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। হজ পালন শেষে এবার দেশে ফিরতে শুরু করছেন বাংলাদেশি হাজিরা। শুক্রবার রাত থেকেই শুরু ফিরতি হজ ফ্লাইট।

সৌদি আরবের স্থানীয় সময় রাত ১২টা ১০ মিনিটে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম ফিরতি ফ্লাইট ছেড়ে যাওয়ার কথা। সাউদিয়া এয়ারলাইন্সের এসভি-৫৮০৬ ফ্লাইটের মাধ্যমে শুরু হবে হাজিদের দেশে ফেরার যাত্রা। প্রথম দিনে ১৩টি ফ্লাইটে মোট ৫ হাজার ৪৩৪ জন হাজি দেশে ফিরবেন।


বিজ্ঞাপন


আরও পড়ুন: হাজিদের নিয়ে আল্লাহ তাআলার গর্ব

এর আগে গত ১৭ এপ্রিল রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চলতি বছরের হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ থেকে হজযাত্রী বহনকারী শেষ ফ্লাইটটি গত ২১ মে সৌদি আরবে পৌঁছায়।

ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, এ বছর সৌদি সরকারের নির্ধারিত সময়সীমার মধ্যেই হজযাত্রীদের তাঁবু ভাড়া, পরিবহন চুক্তি, বাসা ভাড়া এবং ভিসাসহ প্রয়োজনীয় সব কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

আরও পড়ুন: হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব


বিজ্ঞাপন


এছাড়া হজযাত্রী পরিবহন নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলোর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। ফলে কোনো ধরনের সিডিউল বিপর্যয় ছাড়াই নিবন্ধিত শতভাগ হজযাত্রী সৌদি আরবে পৌঁছাতে সক্ষম হয়েছেন।

হজযাত্রীদের ফিরতি ফ্লাইট কার্যক্রম আগামী ১ জুলাই পর্যন্ত চলবে।

সূত্র: বাসস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর