মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ঢাকা

ফজলুর রহমানের বক্তব্যে সংসদে উত্তাপ, বিশৃঙ্খলায় স্পিকারের ভর্ৎসনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৬, ০৫:২৮ পিএম

শেয়ার করুন:

Sangsad
উত্তপ্ত হয়ে উঠে সংসদের অধিবেশন। ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপি দলীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানের বক্তব্য ঘিরে সংসদের অধিবেশনে উত্তাপ ছড়িয়েছে। বিরোধী দলকে উদ্দেশ্য করে তার দেওয়া বক্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছে জামায়াত। এতে সংসদে অনেকটা বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। সংসদ সদস্যরা মারমুখি অবস্থানে চলে গেলে তীব্র ভর্ৎসনা করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, শিশুদের মতো আচরণ করে সংসদের মর্যাদা ক্ষুণ্ন করা উচিত নয় এবং বক্তব্যের সময় কাউকে বিরক্ত না করার জন্য সদস্যদের প্রতি কড়া নির্দেশ দেন তিনি।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচিত বিএনপি নেতা ফজলুর রহমান বক্তব্য দেওয়ার সময় এই ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


আরও পড়ুন

মুক্তিযোদ্ধা পরিবারের লোক জামায়াত করলে ডাবল অপরাধ: ফজলুর রহমান

ফজলুর রহমান তার বক্তব্যে অভিযোগ করেন, তাকে ‘ফজা পাগলা’ বলে কটূক্তি করা হচ্ছে। এ সময় সংসদে উত্তেজনা ছড়িয়ে পড়লে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ দাঁড়িয়ে সদস্যদের শান্ত হওয়ার নির্দেশ দেন।

Fajlur_2
বক্তব্যে জামায়াতকে তীব্রভাবে আক্রমণ করেন ফজলুর রহমান। ছবি: সংগৃহীত

স্পিকার বলেন, এটি বাংলাদেশের জাতীয় সংসদ। এখানে প্রত্যেকেই নির্বাচিত হয়ে এসেছেন। রুলস অব প্রসিডিউর বইটা একটু পড়েন। সংসদ যদি বিধি মোতাবেক পরিচালিত না হয়, এটি আর জাতীয় সংসদ থাকবে না। অতীতে জাতীয় সংসদ সম্পর্কে অনেক তিক্ত অভিজ্ঞতা আছে।


বিজ্ঞাপন


আরও পড়ুন

জুলাই সনদ ইস্যুতে সংসদে তীব্র বিতর্ক, হট্টগোল

সদস্যদের বাকস্বাধীনতার কথা মনে করিয়ে দিয়ে স্পিকার বলেন, সরকারদলীয় এবং বিরোধী দলের সদস্যের মত এক হবে— এমন তো হতে পারে না। যদি সরকারি দলের কোনো সদস্যের বক্তব্যে আপনাদের আপত্তি থাকে, এরপর তো সময় আছে, আপনারা তার যুক্তি খণ্ডন করুন। কিন্তু বক্তব্যের সময় তাকে ডিস্টার্ব করবেন না।

হাফিজ উদ্দিন বলেন, এই যে শিশুদের মতো আচরণ করছেন, বয়স্ক শ্মশ্রুমণ্ডিত ব্যক্তি— যারা ইতোমধ্যে দাদা হয়ে গেছেন, তাদের নাতিরাও হয়তো গ্যালারিতে বসে দেখছে। তারা কী ভাববে এটা সম্পর্কে? স্পিকার যখন দাঁড়ান, তখন বসে পড়া সবার অবশ্য কর্তব্য। পরে স্পিকারের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলে সংসদ সদস্য ফজলুর রহমান তার নির্ধারিত বক্তব্য শেষ করেন।

এমএইচএইচ/জেবি

 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর