রাজধানীর বিভিন্ন এলাকার সড়ক ও ফুটপাতে রাখা নির্মাণ সামগ্রী অপসারণ করতে গণবিজ্ঞপ্তি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
সোমবার (১৩ এপ্রিল) এ গণবিজ্ঞপ্তির প্রকাশ করা হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়,সম্প্রতি লক্ষ করা যাচ্ছে যে, ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে সরকারি/বেসরকারি ব্যক্তি/প্রতিষ্ঠান কর্তৃক নির্মাণ কাজে ব্যবহৃত বিবিধ নির্মাণ সামগ্রী ও অন্যান্য মালামাল যত্রতত্র রাস্তা/ফুটপাতে রাখছেন। এর ফলে একদিকে সড়কে যানজটের সৃষ্টি হচ্ছে, অপরদিকে পথচারীদের চলাচলের অসুবিধা হচ্ছে। এটি ডিএমপি অধ্যাদেশ ১৯৭৬ এর ৬৭/৬৮/৭২/১০২ ধারা এবং সড়ক পরিবহন আইন-২০১৮ এর ৩৭/৮২ ধারার সুষ্পষ্ট লঙ্ঘন।
শীঘ্রই ঢাকা মহানগরীতে উক্ত কার্যক্রমের বিরুদ্ধে বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং ডিএমপি ট্রাফিক বিভাগ কর্তৃক বিশেষ অভিযান পরিচালিত হবে।
গণবিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সম্মানিত নগরবাসীকে উল্লিখিত আইনের যথাযথভাবে প্রতিপালনপূর্বক রাস্তা/ফুটপাতে নির্মাণ সামগ্রীসহ অন্যান্য মালামাল দ্রুত অপসারণের জন্য অনুরোধ করা হলো।
একেএস/এফএ




