সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ঢাকা

আইজিপির সঙ্গে আয়ারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৩১ মার্চ ২০২৬, ১০:১৪ পিএম

শেয়ার করুন:

আইজিপির সঙ্গে আয়ারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ 

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত আয়ারল্যান্ডের রাষ্ট্রদূত কেভিন কেলি সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (৩১ মার্চ) পুলিশ সদর দফতরে তাদের সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। 

পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত উভয় দেশের পুলিশের মধ্যে সহযোগিতা বাড়ানোর ক্ষেত্রে আগ্রহ প্রকাশ করেন। তিনি বাংলাদেশ পুলিশের সংস্কারসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আইজিপির সাথে মতবিনিময় করেন। 

আইজিপি পুলিশের সংস্কার কর্মসূচি ও নানামুখী কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রদূতের সঙ্গে মতবিনিময় করেন। তিনি বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে আয়ারল্যান্ড সরকারের সহযোগিতা কামনা করেন।

ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

এমআইকে/ক.ম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর