মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ঢাকা

ওমরাহ পালনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী, জানা গেল কারণ

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৭ মার্চ ২০২৬, ০১:০৭ পিএম

শেয়ার করুন:

tareq
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

ঈদুল ফিতরের পরপরই ওমরাহ পালনে সৌদি আরব যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের। তবে সম্প্রতি শুরু হওয়া মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধের কারণে ওমরাহয় যাওয়া হচ্ছে না হলো না প্রধানমন্ত্রীর। শেষ পর্যন্ত শিডিউল বাতিল করা হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের এমপি ফরহাদ হোসেন আজাদ।


বিজ্ঞাপন


প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিমন্ত্রীরও যাওয়ার কথা ছিল জানিয়ে তিনি বলেন, ইরান যুদ্ধের কারণে ওমরাহয় যাওয়া হলো না। ঈদের সময় যাওয়ার সৌদি আরবে কথা ছিল আমাদের। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে আমিও যাওয়ার প্রস্তুতি নিয়েছিলাম।

গত বছরের ডিসেম্বরে লন্ডন থেকে বাংলাদেশে ফেরার আগেও আলোচনায় ছিল তারেক রহমানের ওমরাহয় যাওয়ার বিষয়টি। শেষ পর্যন্ত তখনও হয়নি৷ লন্ডন থেকে তিনি সরাসরি ঢাকায় ফিরেন। সঙ্গে যাওয়ার কথা ছিল তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানের।

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর ‘গতিতে’ বদলে যাচ্ছে দৃশ্যপট

‘প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ: এক অভূতপূর্ব কর্মযজ্ঞ’

বিএনপি সূত্রে আরও জানা যায়, তারেক রহমান সর্বশেষ ২০১৬ সালের সেপ্টেম্বরে পবিত্র হজ পালনের উদ্দেশে সৌদি আরবে যান। সে সময় মা খালেদা জিয়া তার সঙ্গে যোগ দিয়েছিলেন। এর আগে ২০১৪ সালেও তিনি খালেদা জিয়ার সঙ্গে ওমরাহ পালন করেছিলেন। ওমরাহ শেষে তখন তারেক রহমান ফের লন্ডনে ফিরে যান।


বিজ্ঞাপন


এদিকে যুদ্ধ এখন মধ্যপ্রাচ্যজুড়ে চলছে। মার্চের শুরুতে এর সূচনা ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মধ্য দিয়ে। এরপর সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, লেবাননসহ ওই অঞ্চলের কয়েকটি দেশে পাল্টা হামলা চালায় ইরান। পুরো মধ্যপ্রাচ্যজুড়েই এখন বিরাজ করছে যুদ্ধাবস্থা।

বিইউ/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর