বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২১ এএম

শেয়ার করুন:

পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি
পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি

অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে নেয়া পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে সংগঠনের সাধারণ সম্পাদক ও কুমিল্লা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান স্বাক্ষরিত এক বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করা হয়।


বিজ্ঞাপন


সংগঠনটি বলছে, ২০০৩ থেকে ২০০৮ সালে কমিটির মাধ্যমে নির্ধারিত বর্তমান পোশাকটি রং, আবহাওয়া, দিন-রাত ডিউটি এবং পরিচিতির বিষয় বিবেচনা করে ঠিক করা হয়েছিল। নতুন পোশাকের নকশা ও রং অন্যান্য ইউনিফর্মধারী বাহিনীর সঙ্গে সাদৃশ্যপূর্ণ হলে মাঠপর্যায়ে পুলিশকে দ্রুত শনাক্ত করা কঠিন হতে পারে—এমন আশঙ্কাও জানিয়েছে তারা।

ইউনিফর্ম বদলকে ব্যয়বহুল উল্লেখ করে আধুনিকায়ন ও লজিস্টিক সাপোর্টে বিনিয়োগের আহ্বান সংগঠনটির। তারা বলছে, আরও, ১২ ফেব্রুয়ারি ২০২৬-এর জাতীয় নির্বাচনে প্রায় সব পুলিশ সদস্য বর্তমান পোশাকেই দায়িত্ব পালন করে প্রশংসিত হয়েছেন।

এমআই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর