শুক্রবার, ১২ জুন, ২০২৬, ঢাকা

একযোগে ৯ সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৭ পিএম

শেয়ার করুন:

একযোগে ৯ সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল
একযোগে ৯ সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল।

তিন সচিবকে তাদের দফতর থেকে সরিয়ে দেওয়ার পর এবার চুক্তিভিত্তিক দায়িত্ব পাওয়া ৯ সচিবের নিয়োগ বাতিল করা হয়েছে। 

সোমবার (২৩ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে তাদের চুক্তি বাতিলের কথা জানানো হয়েছে। 


বিজ্ঞাপন


চুক্তি বাতিল হওয়া কর্মকর্তারা হলেন— পরিকল্পনা কমিশনের সদস্য ড. মো. মোখলেস উর রহমান, পরিকল্পনা কমিশনের সদস্য এম এ আকমল হোসেন আজাদ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মমতাজ আহমেদ, জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির (এনএপিডি) মহাপরিচালক সিদ্দিক জোবায়ের, ভূমি আপীল বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ ইউসুফ, বিকল্প নির্বাহী পরিচালক বেগম শরিফা খান, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান, পরিকল্পনা কমিশনের সচিব ড. কাইয়ুম আরা বেগম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব শীষ হায়দার চৌধুরী।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম স্বাক্ষরিত এসব প্রজ্ঞাপনে বলা হয়েছে, এসব কর্মকর্তার সাথে সরকারের সম্পাদিত চুক্তিপত্র অনুযায়ী তাঁর চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ এতদ্বারা বাতিল করা হলো। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বিইউ/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর