রোববার, ৩ মে, ২০২৬, ঢাকা

শাহজালাল বিমানবন্দরে প্রায় ৩৭ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩১ পিএম

শেয়ার করুন:

airport

হযরত শাহজালাল বিমানবন্দরে বিভিন্ন ব্র্যান্ডের ৯১৯ কার্টন সিগারেট জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৩৬ লাখ ৭৬ হাজার টাকা।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেছে শুল্ক ও গোয়েন্দা অধিদপ্তরের একটি সূত্র।


বিজ্ঞাপন


কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সূত্র জানায়, সিগারেটগুলো সংযুক্ত আরব আমিরাত থেকে শ্রীলঙ্কা হয়ে ঢাকায় আনা হয়।

সূত্র আরও জানায়, বিমানবন্দরে চলন্ত লাগেজ বেল্টে সন্দেহজনক ৯টি লাগেজ শনাক্ত করা হয়। তবে সন্দেহভাজন যাত্রীরা লাগেজ ফেলে পালিয়ে যায়।

পরে লাগেজগুলো ইনভেন্টরি টেবিলে নিয়ে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে তল্লাশি ও ইনভেন্টরি করা হয়। এতে ৯১৯ কার্টন সিগারেট বেরিয়ে আসে।


বিজ্ঞাপন


সিগারেটের কার্টনগুলো উদ্ধার করে জব্দ করা হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এমআইকে/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর