সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ঢাকা

রাজধানীতে শতাধিক চোরাই বাইসাইকেলসহ আটক চোর চক্রের ৬ সদস্য

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৫ পিএম

শেয়ার করুন:

রাজধানীতে শতাধিক চোরাই বাইসাইকেলসহ আটক চোর চক্রের ৬ সদস্য
বংশাল থানায় আটককৃত চোর চক্রের ৬ সদস্য ও উদ্ধার চোরাই বাইসাইকেল

রাজধানীর পুরান ঢাকা থেকে ১০৫ টি চোরাই বাইসাইকেলসহ চোর চক্রের ছয় সদস্যকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) তাদের আটক করা হয়। 

আটকৃতরা হলেন- সাজু (৩৫), রাজন (২২), মো. সোহেল (৪৫), সায়াতুল্লাহ ওরফে আকাশ (৩৮), আব্দুর রহমান ভিকি (৩০) ও সীমা (৪০)।

বংশাল থানা জানায়, গত শুক্রবার সন্ধ্যায় প্রথমে অভিযান চালিয়ে বংশালের কাজী আলাউদ্দিন রোড এলাকা থেকে সাজু ও রাজনকে আটক করে যৌথবাহিনী।

পরবর্তীতে আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই রাতে বংশাল থানার নাজিম উদ্দিন রোড এলাকায় অভিযান পরিচালনা করে চোর চক্রের অন্যদের আটক করে থানা পুলিশ।

এ সময় আটকৃতদের কাছ ১০১ টি চোরাই বাইসাইকেল ও ৪ টি বাইসাইকেলের বডি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া বাইসাইকলগুলোর আনুমানিক মূল্য ৮ লাখ ৮ হাজার টাকা।

এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে বংশাল থানায় একটি নিয়মিত মামলা হয়েছে। ওই মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে। পরবর্তিতে তাদের আদালতেও পাঠানো হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।

বংশাল থানা আরও জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এরা সবাই বাইসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য। দীর্ঘদিন ধরে এরা বাইসাইকেল চুরি করে এবং চোরদের কাছ থেকে বাইসাইকেল সংগ্রহ করে বিক্রয় করতেন। 

এমআইকে/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর