রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

এক সপ্তাহে নৌ-পুলিশের ৮২ মামলা, আটক ২৬৫

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৯ পিএম

শেয়ার করুন:

Naval Police
মৎস্য সম্পদ রক্ষায় নৌ-পুলিশের অভিযান। ছবি- সংগৃহীত

‎বিগত ৭ দিনে নৌ-পুলিশের বিভিন্ন অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ ঘোষিত অবৈধ জাল, এবং মাছ ও মাছের পোনা উদ্ধার করা হয়েছে। এসময় আটক হয়েছেন ২৬৫ জন। আটককৃতদের বিরুদ্ধে ৮২ টি মামলা করা হয়েছে। এই সময়ে নদী থেকে ৬ টি মরদেহও উদ্ধার করেছে নৌ-পুলিশ।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) গণমাধ্যমে নৌ-পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।


বিজ্ঞাপন


নৌ-পুলিশ বলছে, দেশের মৎস্য সম্পদ রক্ষা ও নৌ পথে নিরাপত্তা নিশ্চিতকরণে নৌ-পুলিশ দেশব্যাপী বিভিন্ন অভিযান পরিচালনা করছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত সাত দিনব্যাপী নৌ-পুলিশের বিভিন্ন অভিযানে মোট ৪ কোটি ১৬ লক্ষ ১৪ হাজার ৩০০ আশি মিটার অবৈধ জাল, ৯ হাজার ৩৪৭ কেজি মাছ, ৫০ হাজার পিস মাছের পোনা জব্দ করা হয় এবং নদী থেকে ৩০০ টি ঝোপঝাড় ধ্বংস করা হয়।

বৈধ কাগজপত্র না পাওয়ায় ৮৭ টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ-আদালতে প্রসিকিউশন দায়ের করা হয় এবং ২ টি ড্রেজার জব্দ করা হয় বলেও বিজ্ঞপ্তিতে জানায় নৌ-পুলিশ।


বিজ্ঞাপন


‎বিজ্ঞাপ্তিতে আরও জানানো হয়, ৭ দিনব্যাপী এই অভিযানে ২৬৫ জন আসামী গ্রেফতার করা হয় এবং ৫০ টি মৎস্য আইন, ২৩ টি বেপরোয়া গতি আইন, ২ টি অপমৃত্যু, ২ টি বালুমহাল আইন, ২ টি মাদক আইন, ১ টি চাঁদাবাজি আইন, ১ টি চুরি এবং ১ টি নৌ-দুর্ঘটনা মামলাসহ মোট ৮২টি মামলা দায়ের করা হয়।

এসময় ৬ টি মৃতদেহ উদ্ধার করা হয় বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

নৌ-পুলিশ আরও জানায়, জব্দকৃত অবৈধ জাল ধ্বংস করা হয় এবং মাছের পোনা পানিতে অবমুক্ত করাসহ অবশিষ্ট মাছ এতিমখানায় বিতরণ করা হয়েছে।

‎একেএস/এএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর