বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ঢাকা

নদীতে ভাসছিল অজ্ঞাত লাশ, উদ্ধার করল নৌ পুলিশ

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২৩, ০৯:৪৯ পিএম

শেয়ার করুন:

নদীতে ভাসছিল অজ্ঞাত লাশ, উদ্ধার করল নৌ পুলিশ
ছবি : ঢাকা মেইল

রাজবাড়ী জেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে ভাসতে থাকা অজ্ঞাত এক ব্যক্তির (৩৫) লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। বুধবার (২৫ জানুয়ারি) সন্ধ্যার দিকে জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া লঞ্চ ঘাট এলাকায় পদ্মায় লাশ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।

দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে এম সিরাজুল কবির জানান, বুধবার সন্ধায় দৌলতদিয়া লঞ্চ ঘাট সংলগ্ন পদ্মা নদীতে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে সংবাদ দেয়। পুলিশ সদস্যরা গিয়ে লাশ উদ্ধার করে। লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।


বিজ্ঞাপন


তিনি আরও জানান, মৃত ব্যক্তির গায়ে ছিল আকাশি রংয়ের শার্ট, সেন্ডো গেন্জি এবং দুইপা শক্ত রশি দিয়ে বাধা ছিল। লাশের শরীরের বিভিন্ন অংশে পচন ধরেছে। এ দেখে ধারণা করা হচ্ছে ১০-১২ দিন পূর্বে এই ব্যক্তির মৃত্যু হয়েছে।

প্রতিনিধি/এইচই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর