শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

দেশে পৌঁছেছে পৌনে চার লাখ প্রবাসীর ভোট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২২ এএম

শেয়ার করুন:

POSTAL VOTE
দেশে পৌঁছেছে পৌনে চার লাখ প্রবাসীর ভোট

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দেশে পৌঁছেছে পৌনে ৪ লাখ প্রবাসীর ভোট। যাচ্ছে রিটার্নং কর্মকর্তার কার্যালয়ে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন এ তথ্য জানায়।

ইসি জানায়, বিভিন্ন দেশে ৭ লাখ ৬৬ হাজার ৮৬২ টি পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। প্রবাসীরা গ্রহণ করেছেন ৫ লাখ ২৬ হাজার ৮টি পোস্টাল ব্যালট। এরমধ্যে পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন ৪ লাখ ৮০ হাজার ৪১৬ জন প্রবাসী এবং দেশে ফেরত পাঠাতে পোস্ট অফিসে পোস্টাল ব্যালট জমা দিয়েছেন ৪ লাখ  ৪৪ হাজার ৯৫২ জন প্রবাসী। আর রিটার্নিং কর্মকর্তা এর মধ্যে ব্যালট গ্রহণ করেছেন ১ লাখ ৭ হাজার ১৬৮টি।


বিজ্ঞাপন


ইসি আরও জানায়, দেশের অভ্যন্তরে  অবস্থিত ভোটারদের কাছে পাঠানো হয়েছে, ৬ লাখ ৬২ হাজার ৪৪৭টি ব্যালট। এরমধ্যে গ্রহণ করেছেন ২ লাখ ৬০ হাজার ৬৬৮ জন ভোটার। ভোট দিয়েছেন ২ লাখ ১১ হাজার ১২২ জন আর পোস্ট অফিসে জমা দিয়েছেন ১ লাখ ৬৮ হাজার ৫১৯ জন। রিটার্নিং কর্মকর্তা এর মধ্যে ব্যালট গ্রহণ করেছেন ২৭ হাজার ৩৬৭টি।

আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত প্রচারণা চালতে পারবেন এসব প্রার্থীরা আর ভোটগ্রহণ আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

এমএইচএইচ/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর