মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ঢাকা

খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন ছয় দেশের প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৫, ০১:০৫ পিএম

শেয়ার করুন:

dhakamail
খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন ছয় দেশের প্রতিনিধি। ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন ছয়টি দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা। বুধবার (৩১ ডিসেম্বর) সকালে পৌঁছেছেন মালদ্বীপের প্রেসিডেন্টের বিশেষ দূত এবং ভুটানের পররাষ্ট্রমন্ত্রীর। দুপুর পৌনে ১২টায় পৌঁছেছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী। দুপুর ১২টায় ঢাকায় পৌঁছেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর। দুপুর ১টায় আসার কথা রয়েছে শ্রীলংকার পররাষ্ট্রমন্ত্রী এবং পাকিস্তান পার্লামেন্টের স্পিকার সরদার আইয়াজ সাদিক ইতোমধ্যে পৌঁছেছেন।

এদিকে, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঢাকায় অবস্থিত বিভিন্ন দেশের কূটনৈতিক মিশন, জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়ন গভীর শোক প্রকাশ করেছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এসব বিদেশি মিশন তাদের নিজ নিজ ফেসবুক পেজে সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোক ও সমবেদনা জানায়।


বিজ্ঞাপন


খালেদা জিয়ার মৃত্যুতে সরকার বুধবার থেকে শুক্রবার পর্যন্ত—৩১ ডিসেম্বর এবং ১ ও ২ জানুয়ারি—তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। এ ছাড়া বুধবার সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

এর আগে, মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, বুধবার দুপুর ২টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

জানাজার জন্য খালেদা জিয়ার কফিন মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম প্রান্তে রাখা হবে। জাতীয় সংসদ ভবনের ভেতরের মাঠ, বাইরের অংশ এবং পুরো মানিক মিয়া অ্যাভিনিউ জানাজার জন্য প্রস্তুত রাখা হয়েছে।


বিজ্ঞাপন


এম/এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর