শুক্রবার, ১ মে, ২০২৬, ঢাকা

জাতীয় নির্বাচন নি‌য়ে রাজনৈতিক দলগুলোকে জাতিসংঘের ব্রিফিং

ঢাকা মেইল ডেস্ক
প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৬ এএম

শেয়ার করুন:

Jatisongho
নির্বাচনে বাংলাদেশকে সহায়তার বিষয়ে রাজনৈতিক দলগুলোকে ব্রিফিং করেছে জাতিসংঘের ঢাকা কার্যালয়। ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিবন্ধিত সব রাজনৈতিক দলের জন্য নিজ কার্যালয়ে একটি গুরুত্বপূর্ণ ব্রিফিং করেছে জাতিসংঘ।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ঢাকায় জাতিসংঘ কার্যালয়ে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন


এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্রিফিংয়ে নির্বাচন কমিশনকে জাতিসংঘের পক্ষ থেকে কী ধরনের কারিগরি সহায়তা দেওয়া হবে, তার একটি সারসংক্ষেপ উপস্থাপন করা হয়।

জাতিসংঘ কার্যালয় জানায়, ব্যালট প্রকল্পের মাধ্যমে নির্বাচন কমিশনের কার্যকর সক্ষমতা বৃদ্ধি, কর্মকর্তাদের প্রশিক্ষণ, ভোটার ও নাগরিক শিক্ষা, প্রয়োজনীয় সামগ্রী সরবরাহসহ নির্বাচনি প্রক্রিয়ায় অন্তর্ভুক্তি ও সঠিক তথ্য নিশ্চিত করতে জাতিসংঘ যে বিভিন্ন সহযোগিতা দিচ্ছে, তা তুলে ধরা হয়।

জাতিসংঘ আরও জানায়, এই সহায়তা জাতিসংঘের মূল নীতিমালার ভিত্তিতে প্রদান করা হয়, যার মধ্যে রয়েছে জাতীয় সার্বভৌমত্ব ও মালিকানা, মানবাধিকার সুরক্ষা, এবং পক্ষপাতহীনতা, নিরপেক্ষতা ও স্বাধীনতার প্রতি অঙ্গীকার।


বিজ্ঞাপন


এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর