বাংলাদেশ পুলিশের ৩৩ কর্মকর্তাকে একযোগে উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ-সংক্রান্ত আলাদা দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: ৬৪ জেলায় নতুন এসপি
রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপন দুটিতে সই করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহাবুবুর রহমান।
দুটি প্রজ্ঞাপনের একটিতে ৩১ জনকে এবং অন্যটিতে দুইজনকে পদোন্নতি দেওয়ার তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন: ১৩ জেলার পুলিশ সুপারকে প্রত্যাহার
একটি প্রজ্ঞাপনে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ এনামুল হক এবং সিলেট আরআরএফের কম্যান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) মো. হুমায়ুন কবীরকে সুপারনিউমারারি উপপুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতির কথা জানানো হয়।
আরেকটি প্রজ্ঞাপনে ৩১ জনকে ডিআইজি পদে পদোন্নতি দেওয়া হয়। তাদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন।
আরও পড়ুন: আরএমপির নতুন কমিশনার জিল্লুর রহমান
জনস্বার্থে জারি করা এ আদেশ যোগ দেওয়ার তারিখ থেকে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।
একই দিন দেশের ৬৪ জেলার সবকটিতে নতুন পুলিশ সুপার নিয়োগ দেওয়া হয়।
এমআর

