মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ঢাকা

আরএমপির নতুন কমিশনার জিল্লুর রহমান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৫, ১২:৫৯ পিএম

শেয়ার করুন:

আরএমপির নতুন কমিশনার জিল্লুর রহমান
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার।

রাজশাহী মেট্টোপলিটন পুলিশের (আরএমপি) ৩৩তম পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন মো. জিল্লুর রহমান। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনারের দায়িত্ব পালন করেছিলেন।

বুধবার (২৬ নভেম্বর) দুপুরে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।


বিজ্ঞাপন


জিল্লুর রহমান আরএমপির বর্তমান কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানের স্থলাভিষিক্ত হবেন।

একই প্রজ্ঞাপনে আরএমপির ৩২তম পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করা মোহাম্মদ আবু সুফিয়ানকে ঢাকা পুলিশ অধিদফতরের ডিআইজি করা হয়েছে। অবিলম্বে এই আদেশ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

গত বছরের ৭ সেপ্টেম্বর আরএমপির কমিশনার হিসেবে যোগদান করেন মোহাম্মদ আবু সুফিয়ান।

এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর