১৩ জেলার পুলিশ সুপারকে (এসপি) প্রত্যাহার করা হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) দুপুরে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন: ৬৪ জেলায় নতুন এসপি
এছাড়া আলাদা একটি প্রজ্ঞাপনে ত্রয়োদশ সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য ৬৪ জেলাতেই নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দেওয়ার কথা জানানো হয়।
গত সোমবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় লটারি করে এসপি নির্বাচন করা হয়। লটারির সময় ভারপ্রাপ্ত আইজিপি ও ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী উপস্থিত ছিলেন। এ ছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা ও প্রধান উপদেষ্টা কার্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: আরএমপির নতুন কমিশনার জিল্লুর রহমান
এর দুই দিন পর ১৩ পুলিশ সুপারকে প্রত্যাহার ও ৬৪ জেলাতেই নতুন এসপি নিয়োগ দেওয়ার কথা জানানো হয়।
প্রত্যাহার করা পুলিশ সুপারদের (এসপি) তালিকা দেখতে এখানে ক্লিক করুন।
এমআর

