শুক্রবার, ১ মে, ২০২৬, ঢাকা

‘ব্যয় বাড়লেও নির্বাচন ও গণভোটের বাজেট নিয়ে চিন্তার কিছু নেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৫, ০২:৫০ পিএম

শেয়ার করুন:

‘ব্যয় বাড়লেও নির্বাচন ও গণভোটের বাজেট নিয়ে চিন্তার কিছু নেই’
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদের গণভোট একসঙ্গে করায় খরচ বাড়লেও তাতে বাজেট নিয়ে চিন্তার কিছু নেই বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, খরচ বাড়বে ঠিক তবে বাজেট নিয়ে কোনো সমস্যা হবে না।

সোমবার (২৪ নভেম্বর) সচিবালয়ে ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা।


বিজ্ঞাপন


সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘নির্বাচন আর গণভোট একসঙ্গে করার কারণে খরচ বাড়বে। তবে এটা নিয়ে কোনো চিন্তা করতে হবে না। নির্বাচনের জন্য এরই মধ্যে যে বাজেট ধরা হয়েছে, গণভোটের কারণে এবং প্রবাসীদের জন্য ভোটের ব্যবস্থা করায় সেই বাজেট বাড়বে।’

নির্বাচন এবং গণভোট দুই দিন করা অনেক কঠিন বিষয় বলেও মন্তব্য করেন অর্থ উপদেষ্টা। তিনি আরও বলে, নির্বাচন এবং গণভোট একদিনে করাই ভালো। পৃথিবীর অনেক দেশেই এ ধরনের ব্যবস্থা রয়েছে।

এমআর/এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর