শুক্রবার, ১ মে, ২০২৬, ঢাকা

চূড়ান্ত তালিকা প্রকাশ, ৪২ হাজার ৭৬১ কেন্দ্রে হবে সংসদ নির্বাচন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৫, ০১:১৫ পিএম

শেয়ার করুন:

চূড়ান্ত তালিকা প্রকাশ, সংসদ নির্বাচনে মোট ভোটকেন্দ্র ৪২ হাজার ৭৬১

ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করা হয়েছে। ৪২ হাজার ৭৬১টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

সোমবার (২৭ অক্টোবর) নির্বাচন ভবনে চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করেন তিনি।


বিজ্ঞাপন


আখতার আহমেদ বলেন, ‘‎মোট ভোটকেন্দ্র- ৪২ হাজার ৭৬১টি। এতে মোট ভোট কক্ষ রয়েছে ২ লাখ ৪৪ হাজার ৬৪৯টি। এর মধ্যে পুরুষ ভোটকক্ষ ১ লাখ ১৫ হাজার ১৩৭টি। আর মহিলা ভোট কক্ষ ১ লাখ ২৯ হাজার ৬০২টি। 

‎নতুন রাজনৈতিক দল ও দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন চলতি সপ্তাহেই হবে বলে জানান ইসি সচিব।

এনসিপির প্রতীক ইস্যুতে আখতার আহমেদ বলেন, ‎বিধিমালায় শাপলা প্রতীক না থাকায় এনসিপিকে শাপলা দেওয়ার সুযোগ নেই। নির্বাচন কমিশন স্ববিবেচনায় অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে। ‎গণভোটের ব্যাপারে নির্বাচন কমিশনে এখনো কোনো তথ্য আসেনি।

এমএইচএইচ/এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর