শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ঢাকা

মাগুরার সেই শিশুকে নেওয়া হয়েছে সিএমএইচে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮ মার্চ ২০২৫, ০৭:১৬ পিএম

শেয়ার করুন:

মাগুরার সেই শিশুকে নেওয়া হয়েছে সিএমএইচে
সংগৃহীত ছবি।

মাগুরার ধর্ষণের শিকার সেই শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) নেওয়া হয়েছে।

শনিবার (৮ মার্চ) বিকেল ৫টার দিকে কার্ডিয়াক অ্যাম্বুলেন্সে করে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।


বিজ্ঞাপন


তিনি বলেন, শিশুটি প্রথম থেকে ক্রিটিক্যাল ছিল। ঢাকা মেডিকেলে তার চিকিৎসা চলছিল, কিন্তু অতিরিক্ত অ্যাটেনডেন্সের কারণে অন্য রোগীদের সমস্যা হচ্ছিল। অ্যাটেনডেন্সরা বারবার চিকিৎসকদের বিরক্ত করছিলেন। সব কিছু বিবেচনা করে শিশুটিকে সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে। তার চিকিৎসায় চার সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

এদিকে এই ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ শিশুটির মা বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন। এরপর চারজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন— শিশুটির দুলাভাই সজীব হোসেন (১৮), তার ভাই রাতুল শেখ (১৭), তাদের বাবা হিতু মিয়া (৪২) ও মা জাবেদা বেগম (৪০)।


বিজ্ঞাপন


গত বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে ঢামেকে আনা হয়। পরে শিশুটিকে ঢামেকের পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে (পিআইসিইউ) নেওয়া হয়। শুক্রবার (৭ মার্চ) রাতে পিআইসিইউতে চিকিৎসাধীন শিশুটিকে লাইফ সাপোর্ট দেওয়া হয়।

/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর