সোমবার, ২৫ মে, ২০২৬, ঢাকা

সংসদ নির্বাচনে মোট ভোটার কত, জানাল ইসি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪ জানুয়ারি ২০২৪, ০১:৫১ পিএম

শেয়ার করুন:

সংসদ নির্বাচনে মোট ভোটার কত, জানাল ইসি
ফাইল ছবি

দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন, যেখানে মোট ভোটারের সংখ্যা এখন ১১ কোটি ৯৬ লাখ ৮৯ হাজার ২৮৯ জন। 

বৃহস্পতিবার (০৪ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে ভোটার সংখ্যার চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়।


বিজ্ঞাপন


আরও পড়ুন

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন নজিবুল বশর মাইজভান্ডারী

ইসির প্রকাশিত তালিকা অনুযায়ী, এবার মোট ভোটারের সংখ্যা ১১ কোটি ৯৬ লাখ ৮৯ হাজার ২৮৯ জন। তার মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৭৬ লাখ ৯ হাজার ৭৪১ জন। নারী ভোটার রয়েছেন ৫ কোটি ৮৯ লাখ ১৮ হাজার ৬৯৯ জন ও হিজড়া ভোটার রয়েছেন ৮৪৯।

মোট চূড়ান্ত ভোটকেন্দ্র ৪২ হাজার ১৪৮টি ও চূড়ান্ত ভোটকক্ষ ২ লাখ ৬১ হাজার ৫৬৪টি।

আরও পড়ুন

লাল কার্ড খেয়ে পালানো বিএনপি এখন স্যাংশনের অপেক্ষা করছে: কাদের

গত ১৫ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী আগামী ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যালট পেপারে ভোট দেবেন ভোটাররা।

২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ভোটার ছিল ১০ কোটি ৪২ লাখ ৩৮ হাজার ৬৭৭ জন। সে হিসাবে পাঁচ বছরে দেশে ভোটার বেড়েছে ১ কোটি ৫৪ লাখ ৫০ হাজার ৬১২ জন।

আরও পড়ুন

‘কালো টাকা খেয়ে নিন, নৌকা মার্কায় ভোট দিন’

ছবিসহ ভোটার তালিকা চালুর পর নবম সংসদ নির্বাচনে ৮ কোটি ১০ লাখ; দশম সংসদ নির্বাচনে ৯ কোটি ১১ লাখ, একাদশ সংসদে ১০ কোটি ৪১ লাখ ভোটার ছিল।

এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর