সোমবার, ২৫ মে, ২০২৬, ঢাকা

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন নজিবুল বশর মাইজভান্ডারী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪ জানুয়ারি ২০২৪, ০১:৩৭ পিএম

শেয়ার করুন:

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন নজিবুল বশর মাইজভান্ডারী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী।

ভোটের তিন দিন আগে বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে চট্টগ্রামের ফটিকছড়ির নিজ বাসভবনে সংবাদ সম্মেলন ডেকে এই ঘোষণা দেন তিনি।


বিজ্ঞাপন


তরিকত ফেডারেশনের চেয়ারম্যান বলেন, ‘সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এবং প্রধানমন্ত্রীকে সম্মান জানিয়ে ৭ জানুয়ারির নির্বাচন থেকে আমি নিজেকে সরিয়ে নিলাম।’

তিনি বলেন, ‘আমি যদি নির্বাচনের মাঠে থাকি তাহলে ভোটের সমীকরণ ভিন্ন হবে। এখন আমি সরে যাওয়ায় আমার ভোটাররা নৌকার বিজয় নিশ্চিত করতে ভূমিকা রাখতে পারে বলে আমি মনে করছি।’

তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারী ফুলের মালা প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর