বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ঢাকা

সিগারেট স্পর্শ না করেও ফুসফুস সংক্রমণের ঝুঁকি, সুরক্ষিত থাকার উপায়?

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৬, ০৩:০৬ পিএম

শেয়ার করুন:

সিগারেট স্পর্শ না করেও ফুসফুস সংক্রমণের ঝুঁকি, সুরক্ষিত থাকার উপায়?
ধূমপান ছাড়াই ফুসফুসের ক্ষতি!

শুধু ধূমপান করলেই ফুসফুসের ক্ষতি হয়। আর যারা ধূমপান করেন না তাদের ফুসফুস থাকে সুরক্ষিত- এমন ধারণা রয়েছে অনেকের। তবে তা পুরোপুরি সত্য নয়। একজন ব্যক্তি কোনোদিন সিগারেট স্পর্শ না করেও ধূমপায়ী ব্যক্তিদের মতো ফুসফুসের নান জটিলতায় ভুগতে পারেন। আর সেটি সম্ভব হয় পরোক্ষ ধূমপান বা সিগারেটের ধোঁয়া, বাইরের দূষণ এবং ঘরের ভেতরে থাকা দূষক পদার্থের কারণের। ফলে ব্যক্তি শ্বাসতন্ত্রে অস্বস্তি, শ্বাসকষ্ট, হাঁপানির মতো সমস্যায় ভুগতে পারেন। এমনকি বেড়ে যেতে পারে হৃদরোগ ও ফুসফুসের রোগের ঝুঁকিও। তবে সুরক্ষিত থাকার উপায়? চলুন জেনে নিই-

সিগারেটের ধোঁয়া এড়িয়ে চলা

Picture]

নিজে ধূমপান করেন না বলে সিগারেটের ধোঁয়াকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। তাই, যারা সিগারেট, শিশা বা অন্য কোনো তামাকজাত পণ্য সেবন করেন তাদের সংস্পর্শ থেকে এবং যেসব স্থানে তারা এই কাজ করে সেসব স্থান থেকে নিজেকে দূরে থাকুন।

আরও পড়ুন: ২০ মিনিটেই পরিবর্তন শুরু, ধূমপান ছাড়ার কতক্ষণ পর শরীরে কী ঘটে?

শুধু জনাকীর্ণ জায়গা নয়, বাড়ি, অফিস বা গাড়ির ভেতরেও এমন পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তাই নিজের চারপাশ যেন সবসময় ধোঁয়ামুক্ত থাকে সে বিষয়ে সচেতন হতে হবে।

দরজা-জানালা খোলা রাখলেই ধোঁয়া দূর হয় না

Picture

দরজা-জানালা মেলে দিয়ে ফ্যানের সুইচ অন করলেই ঘরের পরিবেশ নিরাপদ হয়ে যাবে এমন ধারণা অনেকের। তবে খালি চোখে দেখা না গেলেও তামাক পোড়ানোর ফলে সৃষ্ট ক্ষতিকর কণাগুলো থেকে ঘরে যায়। তাই বাড়ি কিংবা কর্মক্ষেত্রের যে স্থানে ধূমপান করা হয় সেসব স্থান এড়িয়ে চলুন।

আরও পড়ুন: ধূমপান ছাড়া সহজ নয়, আসক্তি কাটান ৩ ধাপে 

বাইরে বের হবার আগে বাতাসের মান যাচাই করুন

বাইরে হাঁটাহাটি বা ব্যায়াম একটি স্বাস্থ্যকর অভ্যাস হলেও অতিরিক্ত দূষণের কারণে ভালো এই অভ্যাসটিই আপনার ক্ষতিকর হতে পারে। বাইরে বাতাসের গুণমান ভালো না হলে সে সময় ঘর থেকে বের না হওয়াই ভালো। কেননা, এমন পরিস্থিতিতে বাইরে বের হলে দুষিত কণা শরীরে প্রবেশের ঝুঁকি বেড়ে যায়।

Picture

দূষণের মাত্রা বেশি হওয়া সত্ত্বেও প্রয়োজনে যদি বাইরে যেতেই হয় তবে এন৯৫ মাস্ক ব্যবহার করুন।

আরও পড়ুন: চা খেতে খেতে ধূমপান, জানুন কী ক্ষতি করছেন শরীরের! 

ঘরের ভেতরের দূষণ রোধ করুন

দূষণ যে শুধু বাইরেই হয় তা নয়। ঘরের ভেতরে জ্বালানো ধূপকাঠি বা অন্যান্য উৎস থেকেও বাতাসের গুণমানকে প্রভাবিত হতে পারে। তাই ঘরের ভেতর পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা রাখুন। 

Picture

দৈনন্দিন অভ্যাসের দিকে নজর দিন

সুস্থ্য থাকার জন্য সুষম খাবার খাওয়াটাও জরুরি। তাই বাইরের পরিবেশ নিয়ে সচেতন হওয়ার পাশাপাশি প্রতিদিনের খাবারের দিকেও নজর দিন। সুষম খাদ্যাভ্যাসে শাক-সবজি ও ফলমূল রাখুন। পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন। 

এএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর