মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ঢাকা

আধুনিক সম্পর্কে কেন জনপ্রিয় ‘ডেটিং ডাউন’?

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ১২:৫০ পিএম

শেয়ার করুন:

আধুনিক সম্পর্কে কেন জনপ্রিয় ‘ডেটিং ডাউন’?
জেন-জি ও মিলেনিয়াল ডেটিং ট্রেন্ড

সম্পর্ক  নিয়ে ইংরেজ দার্শনিক ফ্রান্সিস বেকন বলেছিলেন, বন্ধুত্ব কেবল সমপর্যায়ে মানুষের সঙ্গেই সম্ভব। তার এই কথাটি শুধু বন্ধুত্বের সম্পর্ক নয়, প্রেম-ভালোবাসা কিংবা বিয়ে- যেকোনো সফল সম্পর্কের চাবিকাঠি মনে করা হতো। তাই জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে প্রথাগত সমাজ সবসময় আর্থিক সামঞ্জস্য, শিক্ষাগত যোগ্যতা কিংবা পারিবারিক আভিজাত্যকে অগ্রাধিকার দিয়ে এসেছে। তবে আজকের এই আধুনিক যুগে সঙ্গী নির্বাচনের চিরচেনা ছকটি অনেকটাই বদলে যাচ্ছে।

জেন-জি এবং মিলেনিয়ালরা সমপর্যায়ের সামাজিক স্ট্যাটাস, আয় বা শিক্ষাগত যোগ্যতার পরিবর্তে নিজের চেয়ে তুলনামূলক সাধারণ অবস্থানে থাকা কাউকেই সঙ্গী হিসেবে বেছে নিচ্ছেন। জনপ্রিয় এই ধারণাটি ‘ডেটিং ডাউন’ নামে পরিচিত। আপাতদৃষ্টিতে ধারণাটিকে সমাজের চোখে ‘অসামঞ্জস্যপূর্ণ’ বলে মনে হতে পারে। তবে আধুনিক সম্পর্কের রসায়নে এক নতুন আশার আলো দেখাচ্ছে এই কালচার। চলুন জেনে নেওয়া যাক ডেটিং ডাউন সম্পর্কের আদ্যোপান্ত-

Picture

ডেটিং ডাউন কী?

ডেটিং ডাউন ধারণাটি মূলত পপ-কালচার থেকে এসেছে। নিজের সামাজিক অবস্থান, আয় বা শিক্ষাগত যোগ্যতার চেয়ে তুলনামূলক সাধারণ অবস্থানে থাকা কাউকে ডেট করা বা সঙ্গী হিসেবে বেছে নেওয়াকে ‘ডেটিং ডাউন’ বলা হয়।

আরও পড়ুন: সঙ্গী হিসেবে জেন জি নারীদের প্রথম পছন্দ মিলেনিয়াল পুরুষ!

তবে এই ধারণাটির মধ্যে কিছুটা নেতিবাচক বা বৈষম্যমূলক মানসিকতা রয়েছে বলে মনে করেন আধুনিক ডেটিং ও রিলেশনশিপ থেরাপিস্টরা। এই ধারণাটিতে মানুষকে শুধু তার অর্থনৈতিক অবস্থার ওপর ভিত্তি করে বিবেচনা করা হয়।

ডেটিং ডাউন সম্পর্কের উদ্দেশ্য?

Picture

তবে এই ধারণাটির এসেছে মূলত একটি সুখী ও সুন্দর সম্পর্ক তৈরির আকাঙ্ক্ষা থেকে। একটা সময় ছিল যখন মানুষ তার সামাজিক অবস্থা উন্নতির বিষয়েই শুধু গুরুত্ব দিতো। এর জন্য তারা নিজের পছন্দ-অপছন্দ, আবেগ, অনুভূতি, মানসিক শান্তি বিসর্জন দিতেও কুণ্ঠাবোধ করত না।

আরও পড়ুন: চিঠি থেকে চ্যাটবক্স: চার দশকে যেভাবে বদলে গেল ডেটিং কালচার

তবে বর্তমানে মানুষ এসব পুরনো ধ্যান ধারণা থেকে বেরিয়ে আসছে। মনোবিজ্ঞানীদের মতে, মেকি আভিজাত্য বা করপোরেটের এই যুগে মানুষ এখন সামাজিক স্ট্যাটাসের চেয়ে ‘মানসিক শান্তি’কে বেশি গুরুত্ব দিচ্ছেন। আর এই জন্য সম পর্যায়ের মানুষের পরিবর্তে তারা নিজেদের চেয়ে কম যোগ্যতাসম্পন্ন কাউকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নিচ্ছেন।

মানুষ কেন ডেটিং ডাউনের দিকে ঝুঁকছে?

Picture

মনোবিজ্ঞানীরা বলছেন, একই পর্যায়ের দুজন মানুষ যখন সম্পর্কে জড়ায় তখন তাদের মধ্যে প্রায়ই ক্যারিয়ারের প্রতিযোগিতা, সময়ের অভাব এবং অহংকার বা ইগোর লড়াই দেখা দেয়। দুজনেই নিজেকে সঙ্গীর চেয়ে বেশি যোগ্য মনে করেন এবং অনেক ছোট ছোট বিষয়েও ছাড় দিতে চান না। ফলে সম্পর্কের গুরুত্ব কমে দূরত্ব বাড়তে পারে।

আরও পড়ুন: সম্পর্কের নতুন সংকট ‘ম্যানকিপিং’, জানুন সামলানোর উপায়

এই বিষয়টিকেই মাথায় রেখে ডেটিং ডাউন কালচারটির শুরু। যারা ডেটিং ডাউন সম্পর্কে জড়ান তারা নিজের চেয়ে সাধারণ বা সহজ-সরল জীবনযাপনে অভ্যস্ত কাউকেই সঙ্গী হিসেবে বেছে নেন। এতে সম্পর্কে এক ধরণের মানসিক স্বস্তি ও স্থায়িত্ব আসে। এই সম্পর্কে বাহ্যিক চাকচিক্য ও বিলাসী জীবনের চেয়ে পারস্পরিক সম্মান, সম্পর্কে সততা ও স্বচ্ছতা, একে অপরকে বোঝা এবং সময় ও গুরুত্ব দেওয়ার মানসিকতাটাই বেশি থাকে।

ডেটিং ডাউনের চ্যালেঞ্জ

Picture

তবে এই ধরনের সম্পর্ক আপাতদৃষ্টিতে ‘পারফেক্ট’ মনে হলেও এর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সামাজিক চাপ এবং অবচেতন মনের হীনম্মন্যতা সামলানো। এই ধরণের অসম সম্পর্কে সমাজ বা আত্মীয়স্বজনদের বাঁকা কথা, মন্তব্য এড়িয়ে নিজেদের মধ্যে বোঝাপড়া ঠিক রাখা ‘ডাউন’ ব্যক্তির জন্য কঠিন হয়ে পড়ে। 

অন্যদিকে, উচ্চবিত্ত বা উচ্চপর্যায়ে ব্যক্তি সঙ্গীকে আশ্বস্ত এবং নিজেকে প্রমাণ করতে করতে ক্লান্ত হয়ে পড়েন।

সম্পর্কের সফলতা আসলে ব্যাংক ব্যালেন্স বা ডিগ্রির ওপর নির্ভর করে না, বরং নির্ভর করে দুজন মানুষ একে অপরের মানসিক চাহিদাকে কতটা মূল্যায়ন করছেন তার ওপর। আর তাই, স্ট্যাটাসের ঝকঝকে দেয়াল ভেঙে একবিংশ শতাব্দীর এই প্রজন্ম ভালোবাসার নতুন সংজ্ঞা লিখছে, যেখানে দিনশেষে মানসিক শান্তিই শেষ কথা।

এএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর