শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ঢাকা

বয়ফ্রেন্ড ডে স্পেশাল

চিঠি থেকে চ্যাটবক্স: চার দশকে যেভাবে বদলে গেল ডেটিং কালচার

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০৩ অক্টোবর ২০২৬, ০৪:০৬ পিএম

শেয়ার করুন:

চিঠি থেকে চ্যাটবক্স: চার দশকে যেভাবে বদলে গেল ডেটিং কালচার
বিশ্ব বয়ফ্রেন্ড দিবস ২০২৬

আজ বিশ্ব বয়ফ্রেন্ড দিবস। সোশ্যাল মিডিয়ায় ঘটা করে পালিত হচ্ছে দিনটি। এই দিবসে প্রেমিকদের ইনবক্স ভরে ওঠে ‘হ্যাপি বয়ফ্রেন্ড ডে’ টেক্সটে। কিংবা স্টোরিতে ভেসে ওঠে প্রিয় মানুষটির সঙ্গে কাটানো মুহূর্তের ছবি।

তবে একটু পেছনে ফিরে তাকালেই স্পষ্ট বোঝা যায়, গত চার দশকে দেশের ডেটিং কালচার বা প্রেম-ভালোবাসার ধরন কতটা বদলেছে। আশির দশকের চিঠি লেখা বা পাওয়ার আকুলতা, অপেক্ষা এখন আর নেই। কেননা, এখন চাইলেই প্রিয় মানুষটির সঙ্গে ইনস্ট্যান্ট মেসেজে কথা বলা যায়। এক নজর দেখে নেওয়া যায় ভিডিও কলে। তাই, এখন ভালোবাসা হয়ে উঠেছে আরও সহজ, আরও গভীর।

picture

 নতুন খামে রঙিন চিঠি ও অপেক্ষার অবসান

আশি বা নব্বইয়ের দশকে প্রেম প্রকাশের প্রধান মাধ্যম ছিল হাতে লেখা চিঠি। প্রেমিক-প্রেমিকারা বুক ভরা আবেগ আর ভালোবাসায় মাখা চিঠি নীল-সাদা খামের করে প্রিয়জনের কাছে পাঠাত। সে চিঠি পৌঁছানো এবং তার উত্তর পাবার ব্যাকুলতায় চলত দীর্ঘ অপেক্ষা। 

এছাড়া, পাড়ার মোড়ে লুকিয়ে প্রিয় মানুষটিকে এক নজর দেখা, রিকশার হুড তুলে বৃষ্টিতে ভেজা, কিংবা ক্যাসেট ফিতায় প্রিয় গানের কালেকশন উপহার দেওয়ার মধ্যে যে রোমাঞ্চ ছিল তা এখন আর নেই। তাই বলে প্রেম থেমে থাকেনি। নতুন রূপে নতুনভাবে ভালোবাসা প্রকাশের মাধ্যম কপোত কপোতীরা খুঁজে নিয়েছে।

picture

ডিজিটাল স্ক্রিন ও চ্যাটবক্সে জেন-জিদের প্রেম

দুই হাজার সালের পর দেশে প্রযুক্তির পালে হাওয়া লাগে। তখন নকিয়া ফোনের খুদে বার্তা আর এফএম রেডিওর ডেডিকেশন শো হয়ে উঠে ভালোবাসা প্রকাশের অন্যতম মাধ্যম। আর এখন জেন-জি প্রজন্মের কাছে প্রেম মানেই তো ডিজিটাল স্ক্রিন।

আরও পড়ুন: সম্পর্কে আস্থা তৈরির ৭ উপায়

ইনস্টাগ্রাম ডিএম, ফেসবুক মেসেঞ্জার কিংবা হোয়াটসঅ্যাপের চ্যাটবক্সই হয়ে উঠেছে তাদের ডেটিং স্পেস। প্রেমিক-প্রেমিকাদের বুকে কাঁপন ধরাতে এখন ইনবক্সের ‘টাইপিং...’ লেখাটিই যথেষ্ট। আর মান-অভিমান ভাঙাতে অডিও নোট আর ইমোজির ব্যবহারের তো তুলনাই নেই।

picture

মাধ্যম বদলালেও অনুভূতির গভীরতা একই

সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ডেটিংয়ের মাধ্যম বদলালেও সম্পর্কের গভীরতা ও আবেগটুকু আগের মতোই রয়েছে। তবে একদম কিছুই যে বদলায়নি তা কিন্তু নয়। প্রযুক্তির গতি প্রেমের প্রকাশকে সহজ করেছে। তবে আশির দশকের প্রেমের মতো অপেক্ষার মধুরতা, চিঠি ও ডায়রীর ভাঁজে লুকিয়ে রাখা শুকনো ফুল, আবেগ আজ কিছুটা হলেও দুর্লভ।

আরও পড়ুন: সম্পর্ক দীর্ঘস্থায়ী করার গোপন ৫ সূত্র

বয়ফ্রেন্ড দিবসে সঙ্গীকে সারপ্রাইজ দেবেন যেভাবে

picture

আজকের এই বিশেষ দিনে প্রিয় মানুষটিকে চমকে দিতে পারেন। চ্যাটবক্সের সুন্দর একটা উইশের বাইরে গিয়ে তার জন্য আজ এই কাজগুলো করতে পারেন-

হাতে লেখা চিঠি: চিঠি পুরনো হলেও ব্যাকডেটেড নয়, বরং আরও ক্লাসি একটি ব্যাপার। তাই আজ তাকে হাতে লেখা একটি চিঠি উপহার দিন। মনের কথাটি আজ চিঠিতেই জানান। তার জন্য এটি একটি সুন্দর ও মূল্যবান স্মৃতি হয়ে থাকবে।

আরও পড়ুন: প্রেমের সম্পর্ক শুরুর আগে এই ৫ বিষয়ে অবশ্যই ভাবুন

পছন্দের খাবার রান্না: রেস্তোরাঁয় তো প্রায় প্রতিদিনই যান। আজ না হয় তার পছন্দের কোনো ডিশ রান্না করে তাকে চমকে দিলেন।

picture

ডিটক্স ডেট: আজকের দিনটিতে ‘নো ফোন’। দুজনেই ফোন দূরে রেখে শুধু নিজেদের নিয়ে গল্প করুন, পুরোনো স্মৃতি রোমন্থন করুন। সময় কাটান আড্ডায়।

গ্রুমিং কিট: তাকে ছোট একটি উপহার দিতে ভুলবেন না যেন। হতে পারে সেটি দৈনন্দিন প্রয়োজনীয় কোনো জিনিস, সুগন্ধি বা পারসোনাল কেয়ার প্রোডাক্ট।

ভালোবাসা প্রকাশেই সুন্দর। তাই প্রিয়জনকে আজ নতুন করে জানান তাকে কতটা ভালোবাসেন আপনি। চ্যাটবক্সের ছোট একটি টেক্সটের পরিবর্তে আজ প্রিয় মানুষটির হাত ধরে সরাসরি জানান, আপনার জীবনে তিনি কতটা গুরুত্বপূর্ণ।

এএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর