রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ঢাকা

ঘুম থেকে উঠেই যে ৫টি অভ্যাস বদলে দেবে আপনার দিন

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০২ জুন ২০২৬, ০৬:২৪ এএম

শেয়ার করুন:

ঘুম থেকে উঠেই যে ৫টি অভ্যাস বদলে দেবে আপনার দিন
ঘুম থেকে উঠেই যে ৫টি অভ্যাস বদলে দেবে আপনার দিন

দিনটি কেমন যাবে, তা অনেকটাই নির্ভর করে সকালের শুরুটা কেমন হচ্ছে তার ওপর। একটি সুন্দর ও স্বাস্থ্যকর সকাল শুধু শরীরকে চাঙ্গা রাখে না, সারাদিনের কাজের শক্তি ও মানসিক প্রশান্তিও জোগায়। ব্যস্ত জীবনযাত্রায় সুস্থ থাকাটা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবে প্রতিদিনের অভ্যাসে ছোট কিছু পরিবর্তন আনলে খুব সহজেই শরীরকে রোগমুক্ত এবং কর্মক্ষম রাখা সম্ভব। 

বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর নির্দিষ্ট কিছু স্বাস্থ্যকর নিয়ম মেনে চললে পুরো দিনটি চমৎকার ও প্রাণবন্ত কাটে।

১. খালি পেটে পানি পান

সকালে বিছানা ছাড়ার পর প্রথম কাজই হওয়া উচিত অন্তত এক থেকে দুই গ্লাস হালকা গরম বা স্বাভাবিক তাপমাত্রার পানি পান করা। দীর্ঘ সময় ঘুমের কারণে রাতে শরীরে পানির ঘাটতি তৈরি হয়। খালি পেটে পানি পান করলে শরীরের অভ্যন্তরীণ অঙ্গগুলো সচল হয়, মেটাবলিজম বা হজমপ্রক্রিয়া বাড়ে এবং শরীর থেকে ক্ষতিকর টক্সিন বা বর্জ্য পদার্থ বাইরে বের হয়ে যায়।

f4e14eb8176786dcc7d2c136de5d55157e6e96a530d3bedc

২. কুসুম গরম পানি (শরীরে ফ্যাট বা চর্বি কমাতে)

যারা মেদ বা অতিরিক্ত চর্বি নিয়ে চিন্তিত, তাদের জন্য সকালের শুরুটা হতে পারে এক গ্লাস কুসুম গরম পানি দিয়ে। চাইলে এর সঙ্গে সামান্য লেবুর রস বা মধু মিশিয়ে নিতে পারেন। সকালে খালি পেটে কুসুম গরম পানি পান করলে তা শরীরের চর্বি বা ফ্যাট গলাতে অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখে এবং ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে।

৩. ইসুবগুলের ভূসি (কোষ্ঠকাঠিন্য দূর করতে)

যাদের কোষ্ঠকাঠিন্য বা পেটের নানা সমস্যা রয়েছে, তাদের জন্য সকালের দারুণ এক সমাধান হতে পারে ইসুবগুলের ভূসি। ঘুম থেকে উঠে এক গ্লাস পানিতে ইসুবগুলের ভূসি মিশিয়ে সঙ্গে সঙ্গে পান করে নিন। এতে থাকা ফাইবার বা আঁশ কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে পেট পরিষ্কার রাখে এবং হজমশক্তি উন্নত করে সারাদিন শরীরকে ফুরফুরে রাখে।

Bare-feet-on-the-grass

৪. সকালে হাঁটা বা হালকা ব্যায়াম

সকালের হালকা আলো ও তাজা বাতাসে অন্তত ২০ থেকে ৩০ মিনিট হাঁটা বা হালকা ফ্রি-হ্যান্ড ব্যায়াম করা উচিত। এটি হৃদযন্ত্রের কার্যক্ষমতা বাড়ায়, রক্ত সঞ্চালন সচল রাখে এবং হাড়ের জয়েন্ট বা গিটের ব্যথা উপশম করতে সাহায্য করে। সকালের এই শারীরিক সক্রিয়তা মস্তিষ্কে ‘ফিল গুড’ হরমোন নিঃসরণ করে, যা সারাদিনের মানসিক চাপ ও ক্লান্তি দূর করে দেয়।

৫. পুষ্টিকর ও স্বাস্থ্যকর নাস্তা

সকালের নাস্তা বা ব্রেকফাস্ট কখনোই বাদ দেওয়া উচিত নয়। সারাদিনের শক্তির জোগান আসে এই সকালের খাবার থেকেই। তাই নাস্তায় অতিরিক্ত তেল-চর্বি বা ভাজাপোড়া খাবার এড়িয়ে ডিম, লাল আটার রুটি, ওটস, তাজা ফলমূল বা পুষ্টিকর খাবার রাখা উচিত। একটি স্বাস্থ্যকর নাস্তা সারাদিনের কর্মোদ্দীপনা বজায় রাখতে মূল জ্বালানি হিসেবে কাজ করে।

আরও পড়ুন: টানা মাংস খেয়ে কোষ্ঠকাঠিন্য? কমাতে করণীয়

প্রতিদিন সকালে অলসতা দূর করে এই সহজ কিন্তু অত্যন্ত কার্যকরী অভ্যাসগুলো গড়ে তুলুন। সামান্য এই নিয়মগুলোই আপনার জীবনযাত্রাকে বদলে দেবে এবং প্রতিটি দিনকে করে তুলবে সুস্থ ও সুন্দর।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর