আসন্ন ঈদ উল আযহার ত্যাগের মহিমা আর উৎসবের আনন্দকে রাঙিয়ে তুলতে বিশেষ আয়োজন নিয়ে এসেছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় ফ্যাশন ব্র্যান্ড ‘রঙ বাংলাদেশ’। এবারের ঈদ সংগ্রহের মূল প্রতিপাদ্য বা থিম হিসেবে নির্ধারণ করা হয়েছে ‘কোরবানির হাঁকডাক। ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধনে তৈরি এই সংগ্রহে গুরুত্ব পেয়েছে আরামদায়ক কাপড় ও নান্দনিক নকশা।
_20260512_133153312.jpg)
বিজ্ঞাপন
এবারের ঈদ আয়োজনে থিম হিসেবে বেছে নেওয়া হয়েছে ঐতিহ্যবাহী তাঁতরেজ নকশা। জ্যামিতিক প্যাটার্ন এবং সূক্ষ্ম কারুকাজের সমন্বয়ে প্রতিটি পোশাকে এক অনন্য নান্দনিকতা ফুটিয়ে তোলা হয়েছে। রঙ বাংলাদেশ সবসময়ই গুণগত মান এবং আধুনিক স্টাইলের দিকে লক্ষ্য রাখে, যা এবারের সংগ্রহেও স্পষ্ট।
আরও পড়ুন: মা দিবসে ‘রঙ বাংলাদেশে’র বিশেষ আয়োজন
উৎসবের বৈচিত্র্য বজায় রাখতে আয়োজনে রয়েছে শাড়ি, পাঞ্জাবি, কামিজ, রেডিমেড ড্রেস, ফ্রক, টি-শার্ট এবং শার্ট। এবারের বিশেষ আকর্ষণ হলো ফ্যামিলি সিরিজ। একই রঙ ও নকশায় পুরো পরিবারের জন্য মিলিয়ে পোশাক কেনার সুযোগ থাকছে এখানে। সাদা বেসের ওপর নেভি ব্লু ও আকাশি রঙের জ্যামিতিক প্যাটার্ন গরমের দিনে একদিকে যেমন স্বস্তি দেবে, অন্যদিকে নিশ্চিত করবে আভিজাত্য।
_20260512_133209420.jpg)
বিজ্ঞাপন
ক্যাম্পেইন চলাকালীন ক্রেতারা দেশীদশ আউটলেটগুলোতে ২০% এবং রঙ বাংলাদেশের নিজস্ব আউটলেটগুলোতে নির্দিষ্ট পণ্যে ৩০% পর্যন্ত সাশ্রয়ী মূল্যছাড় উপভোগ করতে পারবেন। ঢাকা ও ঢাকার বাইরে প্রতিষ্ঠানটির মোট ২০টি আউটলেটে এই বিশেষ সংগ্রহ পাওয়া যাবে। এছাড়া ভিড় এড়িয়ে ঘরে বসে কেনাকাটার জন্য তাদের ই-কমার্স সাইট ও ফেসবুক পেজেও অর্ডার করার সুযোগ রয়েছে।
এজেড




